শিরোনাম
পরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টাপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

মাঠপর্যায়ে ক্রুড লবণের মণ ৪২৫ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লবণ চাষিদের উৎপাদন ব্যয় ও স্বার্থ বিবেচনায় মাঠপর্যায়ে অপরিশোধিত বা ক্রুড লবণের সর্বনিম্ন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে মাঠপর্যায়ে প্রতি মণ ক্রুড লবণ বিক্রি করতে হবে কমপক্ষে ৪২৫ টাকায়।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি-৫ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, লবণ চাষিদের স্বার্থ সংরক্ষণ, উৎপাদন ও পরিবহন ব্যয় বিবেচনা এবং বাজারে লবণের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

ডেঙ্গু মোকাবিলায় রাঙামাটি জেলা পরিষদের ২১০০ পরীক্ষার কিট সহায়তা

এর আগে গত ১৮ অক্টোবর শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত লবণের চাহিদা নিরূপণ, লবণনীতি বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভায় মাঠপর্যায়ে অপরিশোধিত লবণের সর্বনিম্ন দাম মণপ্রতি ৪২৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়।

ওই সুপারিশের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মাঠপর্যায়ে ক্রুড লবণের সর্বনিম্ন বিক্রয়মূল্য নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়।

ভোরের আকাশ/জেআ

লবণবাণিজ্য মন্ত্রণালয়

শেয়ার করুন: