শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

আওয়ামী লীগের মতো বিএনপিকেও কাছের লোকেরাই ডোবাবে: আইউব আলী

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১ আগস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দৃষ্টি প্রতিবন্ধীরা এখনো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত উল্লেখ করে সরকারের কিছু অসাধু লোক সম্পর্কে সতর্কবার্তা দিয়েছেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আইউব আলী হাওলাদার।

শনিবার ​(১ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকায় জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​তিনি বলেন, "সরকার ফ্যামিলি কার্ড দিলেও কয়টি দৃষ্টি প্রতিবন্ধী পরিবার এর আওতায় এসেছে? আওয়ামী লীগকে যেমন শেখ হাসিনার কাছের মানুষেরা ডুবিয়েছে, তেমনি বিএনপিকেও একদিন প্রধানমন্ত্রীর কিছু কাছের লোকেরা ডোবাবে।"

আরও পড়ুন

খুলনার হরি ভদ্রা নদীর পলি অপসারণ কাজ পরিদর্শন

​প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আশপাশের অনেকেই তাকে সঠিকভাবে সহযোগিতা করছেন না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সমাজকল্যাণমূলক কাজের যোগ্য কি না, তা ভেবে দেখার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি সংস্থার ওপর চলমান নিপীড়ন বন্ধ না হলে সারা দেশের দৃষ্টি প্রতিবন্ধীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

​সংস্থাটির চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম মাঝির পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান মাল, হাফেজ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিক খান, কোষাধ্যক্ষ সামিয়া আক্তার প্রমুখ।

ভোরের আকাশ/এনউব

আইউব আলী

শেয়ার করুন: