অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ

অক্টোবর মাসে বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৮.২৭ শতাংশে নেমে এসেছে, যা এর আগের মাস অর্থাৎ সেপ্টেম্বরে ছিল ৮.৪৪ শতাংশ। তবে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমলেও এ মাসে খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি উল্টো বৃদ্ধি পেয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিবিএসের প্রকাশিত তথ্যে দেখা যায়, গত অক্টোবর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতিতে বেশ কিছুটা স্বস্তি এসেছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট কমেছে।
খাদ্য মূল্যস্ফীতি কমলেও বিপরীত চিত্র দেখা গেছে খাদ্যবহির্ভূত খাতে। অক্টোবর মাসে এ খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে, আগের মাস সেপ্টেম্বরে যা ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট।
এদিকে বছরওয়ারি তুলনায় দেখা যায়, ২০২৫ সালের অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। চলতি বছরের অক্টোবর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে। অর্থাৎ এক বছরের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ১০ শতাংশ পয়েন্ট।
ভোরের আকাশ/আ.র