আরিয়ান খানের হাত ধরে এক ফ্রেমে দেখা যাবে তিন খান

বলিউডের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হতে চলেছে সিনেমাপ্রেমীরা। শাহরুখ খান, সালমান খান ও আমির খান—এবার এক ফ্রেমে ধরা দিতে চলেছেন বলিউড বাদশাহদের ছেলে আরিয়ান খানের পরিচালনায়।
গত শনিবার সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া একটি ছবি নেটদুনিয়ায় তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ছবিতে শুটিং সেটে রাখা একটি প্রসাধনী ভ্যানের গায়ে তিন খানের নাম লেখা দেখা যাচ্ছে। নেটিজেনরা উচ্ছ্বাসে ভাসছেন, ‘দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হতে চলেছে—তিন খানের একসঙ্গে উপস্থিতি।’
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এ তিন খানকে একসঙ্গে দেখা যাবে। ইতিমধ্যেই সিরিজের ঝলকে দেখা গেছে সালমানকে, আর শাহরুখও নিশ্চিত। তাই ধারণা করা হচ্ছে, আমিরও তাদের সঙ্গে থাকবেন।
গত বছর আমির নিজেও তিন খানের একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছেন, ‘শাহরুখ ও সালমানকে বলেছিলাম, আমাদের তিনজন একসঙ্গে কাজ করা উচিত। তারা আমার সঙ্গে একমত হয়েছেন। এখন শুধু একটি ভালো গল্প ও চিত্রনাট্য দরকার, তারপর আমরা এগোতে পারব।’
নেটিজেনরা এখনই এই অনন্য প্রজেক্টের প্রতীক্ষায়। ওয়েব সিরিজটির মুক্তির পর বলিউডের প্রেমিকরা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন।
ভোরের আকাশ//হ.র