শিরোনাম
পিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনপিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ডিসেম্বরের কলকাতা উৎসবে থাকছেন রজনীকান্ত, প্রভাস ও সালমান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক প্রেক্ষাপট ও নানা পরিবর্তনের আবহে এবার বসতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসর। আগামী ১৭ ডিসেম্বর শুরু হয়ে উৎসবটি চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর এবারের আয়োজনে থাকছে বেশ কিছু ভিন্নতা।

এবারের উৎসবে ভারতের বেশ কয়েকজন বড় তারকা থাকবেন বলে জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। আগেই জানা গিয়েছিল, উৎসবটিতে হাজির হবেন তামিল সুপারস্টার রজনীকান্ত ও তেলুগু তারকা প্রভাস। এছাড়া বলিউড থেকে অনুপম খের, কঙ্গনা রানাওয়াতের মতো তারকারাও থাকবেন বলে জানিয়েছিলেন উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী।

এবার জানা গেল, অতিথির তালিকায় যুক্ত হয়েছে বলিউড ভাইজান সালমান খানের নাম। এর ফলে তিন বছর পর কলকাতায় যাবেন অভিনেতা। সর্বশেষ ২০২৩ সালের উৎসবে গিয়েছিলেন তিনি। সে সময় পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। এবার নতুন সরকার, নতুন আয়োজনে সালমান কী বলেন, তা শোনার অপেক্ষায় ভক্তরা।

আরও পড়ুন

পর্দায় সাবলীল, বাস্তবে অন্তর্মুখী নিত্যা মেনন

কলকাতার গণমাধ্যমকে মিঠুন চক্রবর্তী বলেন, ‘এবারের উৎসবে ফিল্ম বাজারকে আমরা বিশেষভাবে প্রমোট করব। কমিটির শিডিউল এবং কে কী দায়িত্ব সামলাবেন তা নির্ধারণ করা হয়েছে। কলকাতার ল্যান্ডমার্ক জায়গাগুলোকে উৎসবের উপযোগী করে সাজিয়ে তোলা হবে। বিদেশ থেকেও খ্যাতিমান অতিথিদের আনার চেষ্টা চালানো হচ্ছে।’

প্রসঙ্গত, এ বছর কলকাতা উৎসবে বাংলাদেশেরও দুটি সিনেমায় অংশ নেবে। এর মধ্যে মূল প্রতিযোগিতায় থাকছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আর এশিয়ান কম্পিটিশন বিভাগে লড়বে মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’।

ভোরের আকাশ/জেআ

পশ্চিমবঙ্গরজনীকান্তপ্রভাসসালমান খান

শেয়ার করুন: