শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

সানায়্যা ও ফাতেমার বিরুদ্ধে তানজিন তিশার মামলা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এবার অভিনেত্রী তানজিন তিশা নারী উদ্যোক্তা সানায়্যা আনাম ওয়াফিকাহ চৌধুরী ও ফ্যাশন ডিজাইনার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন। গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন তিনি। বর্তমানে অভিযোগটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তানজিন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন।

এ বিষয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার বিষয়ে যা বলার আইনজীবীই বলবেন।

আরও পড়ুন

আবারও একসঙ্গে পর্দায় জন আব্রাহাম ও নোরা ফাতেহি

সানায়্যা আনাম ওয়াফিকাহ চৌধুরীর সঙ্গে তানজিন তিশার বিরোধ কিছুদিন ধরেই আলোচনায়। এর আগে প্রতারণার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেছিলেন সানায়্যা। পাশাপাশি হত্যার হুমকি দেওয়ার অভিযোগেও আদালতের শরণাপন্ন হন তিনি। ওই মামলায় আদালতে হাজির না হওয়ায় তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনও করেন বাদীপক্ষ। তবে সেই আবেদনের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য রয়েছে।

দুই পক্ষের পাল্টাপাল্টি আইনি পদক্ষেপে তানজিন তিশা ও সানায়্যা আনামের বিরোধ এবার নতুন মাত্রা পেল।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: