শিরোনাম
নাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলেরছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিববাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফনাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলেরছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিববাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ

অনন্ত জলিলের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন শামস

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৬:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের ব্যবসায়িক সংকট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শত শত কোটি টাকার ব্যাংকঋণ, একাধিক কারখানা বন্ধ হওয়া ও শ্রমিকদের কর্মহীন হয়ে পড়ার প্রেক্ষাপটে এবার তাঁর পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঋণের টাকায় বিলাসিতা ও লোকদেখানো জীবনযাপনের সমালোচনা করেন। একই সঙ্গে সামর্থ্যের মধ্যে জীবনযাপন এবং নিজের যা আছে, তা নিয়েই সন্তুষ্ট থাকার আহ্বান জানান।

শামস আফরোজ চৌধুরী লিখেছেন, ‘সম্প্রতি নায়ক অনন্ত জলিলের পরিণতি দেখেও যদি কারও শিক্ষা না হয়, তাহলে আর কিছুই বলার নেই। লোনের টাকায় শো অফ করার চেয়ে বড় বোকামি আর কিছুই হতে পারে না। নিজের ইনকাম দিয়ে একটু কম খান, একটু কম দামি জামা পরুন। পাতায়া না গিয়ে কক্সবাজারে যান, কক্সবাজারে যেতে না পারলে ধানমন্ডি লেকে যান। তাও শান্তি। বিশ্বাস করেন, অনেক শান্তি।’

স্ট্যাটাসে অন্যের বিলাসবহুল জীবন দেখে হতাশ না হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। তার ভাষায়, ‘আর বাকিদের বলব, অন্যের বড়লোকি ফুটানি দেখে কখনো মন খারাপ করবেন না। বরং আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন, তা নিয়েই শোকর করা উচিত। শোকরেই সুখ, শোকরেই শান্তি।’

এদিকে অনন্ত জলিলের ব্যবসায়িক সংকটের চিত্রও বেশ উদ্বেগজনক। শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধ করতে না পারায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তার মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান। এতে ১০ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলে জানা গেছে। ব্যবসা টিকিয়ে রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেও আশানুরূপ সাড়া পাননি তিনি। এমনকি কারখানা ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েও সফল হতে পারেননি।

এরই মধ্যে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

ব্যাংকের নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। তবে গত ২ নভেম্বর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।

নোটিশে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনাকালে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসায়িক কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অংকের দেনা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

অন্যদিকে, গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস। ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা আরও কঠিন হয়ে পড়েছে।

এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে ব্যবসা শুরু করেন অনন্ত জলিল। ধীরে ধীরে গড়ে তোলেন একাধিক শিল্পপ্রতিষ্ঠান। ২০১০ সালে চলচ্চিত্রে পা রাখার পর স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে নিয়ে অভিনয় করেন ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমায়। পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড।

অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যবসা টিকিয়ে রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেছেন তিনি। এ নিয়ে কয়েকজন চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা করেন। তবে কোনো পক্ষ থেকেই আশানুরূপ সাড়া পাননি। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েও সফল হতে পারেননি।

আরও পড়ুন

হঠাৎ সবাইকে জেলে পাঠানোর কথা বললেন উরফি জাভেদ

চলচ্চিত্রে সময় দেওয়ার কারণেই কি ব্যবসায়িক সাম্রাজ্যে এমন সংকট তৈরি হয়েছে? এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অনন্ত জলিল। তার ভাষ্য, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে ব্যবসায়িকভাবে এই সংকটে পড়েছেন তিনি।

একসময় তৈরি পোশাকশিল্পে বড় পরিসরে ব্যবসা গড়ে তোলা এই চিত্রনায়কের সামনে এখন বড় চ্যালেঞ্জ ঋণের বোঝা সামলে প্রতিষ্ঠানগুলো সচল রাখা এবং কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর এমন পরিস্থিতির উদাহরণ টেনেই ঋণের টাকায় বিলাসিতা না করে সামর্থ্যের মধ্যে জীবনযাপনের বার্তা দিয়েছেন শামস আফরোজ চৌধুরী।

ভোরের আকাশ/জেআ

অনন্ত জলিলঢালিউডঅভিনেতা

শেয়ার করুন: