শিরোনাম
ভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকারভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

নতুন লুকে ভক্তদের নজর কাড়লেন সুনেরাহ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছোটপর্দায় পরিচিত মুখ সুনেরাহ বিনতে কামাল বড়পর্দায় অভিষেকেই নিজের অভিনয়দক্ষতার ছাপ রেখেছিলেন। ২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। প্রথম সিনেমাতেই প্রশংসিত অভিনয়ের জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এরপর একে একে ‘অন্তর্জাল’, ‘উৎসব’ ও ‘দাগি’ সিনেমার মতো আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্রে কাজ করে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। রুপালি পর্দার বাইরেও তার ফ্যাশন সেন্স ও আত্মবিশ্বাসী উপস্থিতি সবসময়ই ভক্তদের মুগ্ধ করে আসছে। বরাবরই তার ভিন্নধর্মী স্টাইল ও অভিনয়ের জন্য নেটিজেনদের মাঝে আলোচনায় থাকেন এ অভিনেত্রী।

শাড়িতে সুনেরাহর গ্ল্যামারাস উপস্থিতি, ফ্যাশনে নজরকাড়া ফিউশন

অভিনয় ও ফ্যাশন দুটি জায়গাতেই নিজের স্বকীয়তা বজায় রেখে চলা সুনেরাহ আবারও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সম্প্রতি অভিনেত্রী আধুনিক শাড়ি ও ছিমছাম গ্ল্যামারাস লুকে নজর কেড়েছেন ভক্ত-অনুরাগীদের।  ক্যাপশনে নিজের এই সময়টাকে ‘সেলফ লাভ এরা’ বা আত্মপ্রেমের সময় হিসেবে অভিহিত করেছেন তিনি, যা তার আত্মবিশ্বাসী ও ইতিবাচক ব্যক্তিত্বের পরিচায়ক।

আরও পড়ুন

২০২৭ সালে স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ

শাড়িতে সুনেরাহর গ্ল্যামারাস উপস্থিতি, ফ্যাশনে নজরকাড়া ফিউশন

ছবির ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। অর্থাৎ জীবনের এই অধ্যায়ে তিনি নিজেকে সময় দেওয়া এবং নিজের যত্ন নেওয়াকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা

প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, সুনেরাহর পরনে অ্যাশ-পার্পল (ধূসর-বেগুনি) রঙের একটি অত্যন্ত আধুনিক ও জমকালো শাড়ি। এর সঙ্গে মানানসই ভারি পাথর ও চুমকির কাজ করা একটি হাই-নেক স্লিভলেস ব্লাউজে তাকে বেশ অভিজাত লাগছে। সাজসজ্জার অংশ হিসেবে কানে ঝুলন্ত পাথরের দুল, হাতে একটি ছোট ক্লাচ ব্যাগ এবং হালকা ওয়েভি হেয়ারস্টাইলে তাকে স্নিগ্ধ ও গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন।

ভোরের আকাশ/জেআ

সুনেরাহ বিনতে কামালচলচ্চিত্র

শেয়ার করুন: