শিরোনাম
ভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকারভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

অপু বিশ্বাসের উপহারের শাড়িতে নতুন সাজে কিবরিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পরীমনির সঙ্গে নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর এবার ঢালিউড কুইন অপু বিশ্বাসের শাড়ি দিয়ে তৈরি ব্লেজার পরে আলোচনায় এসেছেন নৃত্যশিল্পী গোলাম হোসেন কিবরিয়া। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে ব্যতিক্রমী এই পোশাকে হাজির হন তিনি। পরে নিজের ফেসবুক পেজে ব্লেজার তৈরির পেছনের গল্পও তুলে ধরেন কিবরিয়া।

গত ২৪ অক্টোবর পরীমনির জন্মদিনের অনুষ্ঠানে অভিনেত্রীর সঙ্গে নাচতে দেখা যায় গোলাম হোসেন কিবরিয়াকে। ২৮ অক্টোবর পরীমনি সেই নাচের ভিডিও ফেসবুকে প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর পরীমনির নাচের সঙ্গী এই ব্যক্তির পরিচয় নিয়ে তৈরি হয় কৌতূহল। কিবরিয়া পেশায় একজন ড্যান্স কোরিওগ্রাফার। পাশাপাশি নিজের নাচের প্রতিষ্ঠান ও একটি ফ্যাশন হাউস পরিচালনা করেন তিনি।

এবার নিজের পোশাকের গল্প জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন কিবরিয়া। ফেসবুক পোস্টে তিনি জানান, ঠিক এক বছর আগে অপু বিশ্বাসের পরা একটি শাড়ি তাঁর খুব পছন্দ হয়েছিল। শাড়িটি দেখে সেটি তাঁকে দেওয়ার জন্য অপুকে অনুরোধ করেন তিনি। অনুরোধের মাত্র তিন দিনের মাথায় অপু নিজের পরা শাড়িটি কিবরিয়ার বাসার ঠিকানায় পাঠিয়ে দেন।

এ বিষয়ে কিবরিয়া লেখেন, ‘আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস ঠিক এক বছর আগে একটি শাড়ি পরেছিলেন, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। শাড়িটা যেদিন পরতে দেখেছি, সেদিনই বলেছিলাম কুইনকে, এই শাড়িটা আমাকে দিয়ে দিও। বলার তিন দিন পরেই আমার বাসার ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল শাড়িটি।’

শাড়িটি দিয়ে কী করবেন, তা জানতে চেয়েছিলেন অপু বিশ্বাস। তবে তখন নিজের পরিকল্পনার কথা জানাননি কিবরিয়া। বিষয়টি চমক হিসেবে রাখতে চেয়েছিলেন তিনি। কয়েক মাস আগে সেই শাড়ি দিয়েই তৈরি করেন একটি ব্লেজার।

আরও পড়ুন

নতুন লুকে ভক্তদের নজর কাড়লেন সুনেরাহ

এ প্রসঙ্গে কিবরিয়া লেখেন, ‘কুইন আমাকে জিজ্ঞেস করেছিল, কী করব এই শাড়ি দিয়ে। আমি সেদিন কিছু বলিনি। সারপ্রাইজ দিবো বলে।’

অবশেষে গতকাল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে সেই ব্লেজার পরে হাজির হন কিবরিয়া। নিজের ব্যতিক্রমী পোশাকটি নিয়ে ভক্তদের মতামতও চেয়েছেন তিনি। পোস্টের শেষাংশে অপু বিশ্বাসের প্রতি ভালোবাসা প্রকাশ করে লেখেন, ‘তোমাকে আমরা ভালোবাসি ঢালিউড কুইন।’

ভোরের আকাশ/জেআ

পরীমনিঢালিউড কুইনঅপু বিশ্বাস

শেয়ার করুন: