শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

নীলের ছোঁয়ায় মুগ্ধতা ছড়ালেন মাহি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বসুন্দরীর মুকুট জয়ের প্রত্যাশা নিয়ে মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। সৌন্দর্য, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের মেলবন্ধনে বিশ্বমঞ্চে নিজেকে তুলে ধরতে প্রস্তুত তিনি।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোয় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি।

মিস ইউনিভার্সের মঞ্চে মাহির ফ্যাশনে মুগ্ধ হওয়ার মতো দুই লুক

প্রতিযোগিতার দ্বিতীয় দিন কেমন কাটল মাহির? সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ধরা পড়েছে ব্যস্ততা আর আনন্দঘন কিছু মুহূর্ত। ১২ নভেম্বর সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে নীল পোশাকে একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি।

মিস ইউনিভার্সে দ্বিতীয় দিন! আরও একটি দিন—সুন্দর মুহূর্ত, নতুন বন্ধুত্ব,  কঠোর পরিশ্রম আর অবিস্মরণীয় স্মৃতিতে ভরা। প্রতিটি পদক্ষেপে নিজের ...

ক্যাপশনে জানান, নতুন বন্ধুদের সঙ্গে পরিচয়, কঠোর প্রস্তুতি আর নানা স্মরণীয় অভিজ্ঞতায় কেটেছে দিনটি। প্রতিটি ধাপে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন বলেও জানান এই সুন্দরী।

মাহির নীল পোশাকের ছবিগুলো প্রকাশ্যে আসতেই নজর কাড়ে ভক্ত-অনুসারীদের। অল্প সময়ের মধ্যেই পোস্টে জমা পড়ে অসংখ্য প্রতিক্রিয়া।

মিস ইউনিভার্সের মঞ্চে মাহির ফ্যাশনে মুগ্ধ হওয়ার মতো দুই লুক

মন্তব্যের ঘরে বাংলাদেশের এই প্রতিনিধির সৌন্দর্যের প্রশংসার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য সম্মান বয়ে আনার শুভকামনা জানিয়েছেন অনেকে। সবার প্রত্যাশা, আত্মবিশ্বাস ও যোগ্যতা দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন মাহি।

তবে মাহির এই যাত্রা যতটা আনন্দের, ততটাই চ্যালেঞ্জের। প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার আগে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেছিলেন, রোমাঞ্চের পাশাপাশি কিছুটা নার্ভাসনেসও কাজ করছে তার মধ্যে।

কারণ, আন্তর্জাতিক এই আসরের জন্য প্রস্তুতির সময় পেয়েছেন তুলনামূলক কম। তারপরও নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে তার।

দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে সৌন্দর্য, প্রতিভা ও আত্মবিশ্বাসের পরিচিত মঞ্চ হয়ে উঠেছে মিস ইউনিভার্স। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের বহুল প্রতীক্ষিত চূড়ান্ত পর্ব।

সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে মুকুট জয়ের লড়াইয়ে নামবেন বাংলাদেশের সামিরা খান মাহি।

এর আগে মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন শিরিন শিলা, আনিকা আলম ও তানজিয়া জামান মিথিলা। সেই ধারাবাহিকতায় এবার নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে বিশ্বমঞ্চে পা রেখেছেন মাহি।

নীল পোশাকে তার মুগ্ধতা ইতোমধ্যে ছড়িয়েছে ভক্তদের মাঝে। এখন দেখার অপেক্ষা, চূড়ান্ত পর্বে কতটা আলো ছড়াতে পারেন বাংলাদেশের এই প্রতিনিধি।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: