শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

মিস ইউনিভার্সে ভিন্নধর্মী পোশাকে প্রশংসা কুড়াচ্ছেন মাহি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে প্রচলিত বোল্ড সাজের বাইরে গিয়ে ভিন্নধর্মী পোশাকে হাজির হয়েছেন বাংলাদেশের প্রতিযোগী সামিরা খান মাহি। শরীর ঢাকা ফিটিং নীল পোশাকে তাঁর এই ব্যতিক্রমী উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা পাচ্ছেন তিনি।

বাকিদের বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাকে অংশ নিতে দেখা গেলেও মাহিকে দেখা গেছে ফুলহাতার পোশাকের এই ব্যতিক্রম লুকে। এর সঙ্গে ছিল নীল রঙের লম্বা কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পুরো আয়োজনের সঙ্গে মিল রেখে তার পোশাক ও উপস্থাপনায় ছিল ভিন্নতা।

স্থানীয় সময় রোববার রাতে এই পর্বের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার করেন মাহি। নিজের একটি পোস্টে তিনি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেন তিনি।

মাহির এই উপস্থিতি নিয়ে প্রশংসা সামাজিক মাধ্যমে। একজন লিখেছেন, বিকিনি ছাড়াও বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। মাহির ছবির মন্তব্যের ঘরেও দেখা গেছে প্রশংসা। একজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।

আরও পড়ুন

নতুন ছবিতে নজর কাড়লেন পরীমণি

এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বে ভিন্নভাবে বাংলাদেশকে তুলে ধরেছিলেন সামিরা খান মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে উপস্থাপন করেন তিনি। পোশাকের মধ্য দিয়ে মাতৃত্বের বার্তাও দেন তিনি।

উল্লেখ্য, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং তার মাথায় পরিয়ে দেওয়া হবে মিস ইউনিভার্সের মুকুট।

ভোরের আকাশ/জেআ

মিস ইউনিভার্সসামিরা খান মাহি

শেয়ার করুন: