শিরোনাম
বাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় কিয়ারা-সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৬:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি বেবি বাম্প নিয়ে আবারও আলোচনায়। স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে হাজির হয়ে নজর কেড়েছেন তিনি। অনুষ্ঠানের নতুন প্রোমো প্রকাশের পর কিয়ারার লাল গাউন এবং পেটের ওপর রুপালি তারার নকশা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

কিয়ারার সাজে ভক্তরা খুঁজে পেয়েছেন পুরোনো স্মৃতির ছোঁয়া। ২০২৫ সালের মেট গালায় অন্তঃসত্ত্বা অবস্থায় যে বিশেষ পোশাক পরে লালগালিচায় হেঁটেছিলেন তিনি, এবারের সাজেও তার কিছুটা মিল দেখা গেছে। এক ভক্ত কিয়ারার দুই সময়ের ছবি পাশাপাশি রেখে কোলাজ তৈরি করেন। সেখানে দুই পোশাকের নকশার মিল তুলে ধরা হয়।

ভক্তের তৈরি সেই কোলাজ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কিয়ারা। সঙ্গে দিয়েছেন নজর না লাগার প্রতীক ও হৃদয়ের ইমোজি। বিষয়টি ঘিরে ভক্তদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস। একজন মন্তব্য করেছেন, দুই সন্তানই জন্মের আগেই মায়ের সঙ্গে লালগালিচায় হাজির হওয়ার সুযোগ পেয়েছে।

গত বছর মেট গালায় প্রথমবার অন্তঃসত্ত্বা অবস্থায় অংশ নিয়েছিলেন কিয়ারা। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে অন্তঃসত্ত্বা অবস্থায় এই আয়োজনে অংশ নেওয়া প্রথম অভিনেত্রী ছিলেন তিনি। সেদিন ডিজাইনার গৌরব গুপ্তের তৈরি সোনালি পোশাকে নজর কাড়েন কিয়ারা। পোশাকে মা ও সন্তানের প্রতীক হিসেবে দুটি হৃদয়ের নকশা ছিল, যা নাভিরজ্জুর আদলে তৈরি বিশেষ অংশ দিয়ে যুক্ত করা হয়েছিল।

আরও পড়ুন

এবার আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন কিংবদন্তি শবনম

এদিকে ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে প্রথমবার একসঙ্গে অতিথি হিসেবে হাজির হচ্ছেন কিয়ারা ও সিদ্ধার্থ। প্রকাশিত প্রোমোতে তাদের দাম্পত্য জীবন, বিয়ে ও রোমান্স নিয়ে মজার কথোপকথনের ঝলকও দেখা গেছে।

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। ২০২৫ সালের জুলাইয়ে তাদের প্রথম সন্তান কন্যা সারায়াহর জন্ম হয়। এরপর গত ৭ অক্টোবর দ্বিতীয়বার মা হওয়ার খবর জানান এই তারকা দম্পতি।

ভোরের আকাশ/জেআ

বলিউড অভিনেত্রীকিয়ারা আদভানি

শেয়ার করুন: