শিরোনাম
খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

জন্মদিনে শুভশ্রীকে কী উপহার দিলেন দেব?

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। গত ৩ নভেম্বর জন্মদিনের কেক কাটার সময় স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন রাজ। তবে ঘরোয়া আয়োজনের সেই আনন্দঘন মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করে অভিনেতা দেবের প্রসঙ্গ। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত না থাকলেও কেক কাটার পর্বে তাঁকে ঘিরে ছিল বিশেষ চমক।

চলতি পূজায় ‘দেশু৭’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় দীর্ঘদিন পর একসঙ্গে ফিরেছেন দেব ও শুভশ্রী। পুরনো সব দূরত্ব ভুলে পেশাগত জায়গায় তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। এই ছবি ঘোষণার পর থেকেই তাদের নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে গুঞ্জন শুরু হয়। শুটিং ও প্রচারের ব্যস্ততা নিয়ে নানা আলোচনা চললেও ৩ নভেম্বর জন্মদিনে শুভশ্রীর পাশে থেকে সব জল্পনার অবসান ঘটিয়েছেন রাজ। জন্মদিনের পার্টিতে রাজের আনা একটি গোলাপি রঙের কেকের পাশাপাশি আরেকটি বিশেষ কেক কাটেন এই নায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জন্মদিনের পার্টিতে কালো রঙের অফ শোল্ডার ড্রেস পরেছিলেন শুভশ্রী। হাসিমুখে একটি বিশালাকার কেক কাটেন তিনি, যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল দেব ও শুভশ্রী জুটির সাতটি সিনেমার ছবি দিয়ে। রাজ ও অভিনেতা যীশুসহ অন্যান্য অতিথিরা সে সময় তার পাশেই দাঁড়িয়ে ছিলেন।

‘চ্যালেঞ্জ’ থেকে শুরু করে ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’, ‘ধূমকেতু’ এবং তাদের সর্বশেষ ছবি ‘দেশু৭’ সিনেমার পোস্টার বা ছবি খোদাই করা ছিল ওই কেকটিতে। কেকটি দেখে ভীষণ খুশি হন শুভশ্রী। তবে এই ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় প্রশ্ন উঠেছে, শুভশ্রীর পারিবারিক এই জন্মদিনের অনুষ্ঠানে দেব কেন উপস্থিত ছিলেন না। অনেকের মতে, পেশাগত খাতিরে দেব ও শুভশ্রী পর্দায় ফিরলেও ব্যক্তিগত বা পারিবারিক অনুষ্ঠানে তাদের একে অপরের দেখা মেলে না, যেমনটা দেবের বাড়ির গণেশ পূজাতেও দেখা যায়নি শুভশ্রীকে।

আরও পড়ুন

জামিন পেতে আদালতে পরীমনি

গত ১৬ অক্টোবর মুক্তি পেয়েছিল দেব ও শুভশ্রীর ‘দেশু৭’। বছরের শুরু থেকে এই ছবি ঘিরে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা থাকলেও বক্স অফিসে তা প্রত্যাশিত জোয়ার তুলতে পারেনি। পূজায় মুক্তি পাওয়া অন্য ছবির তুলনায় এই সিনেমার আয় কিছুটা কম হয়েছে। আগামী দিনে এই জুটিকে অন্য কোনো সিনেমায় আর দেখা যায় কি না, সেটাই এখন দেখার বিষয়।

সূত্র: আজতাক

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: