শিরোনাম
‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টাগবেষণা বলছে রাতের আকাশে এখন তারার চেয়ে বেশি স্যাটেলাইট‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টাগবেষণা বলছে রাতের আকাশে এখন তারার চেয়ে বেশি স্যাটেলাইট

৮০টি ডেসাং জিতে নতুন মাইলফলকে বিটিএস

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৭:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কে-পপ সংগীতের ইতিহাসে আরও একটি অনন্য রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। ২০২৬ সালের মামা অ্যাওয়ার্ডসে ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা শিল্পীর পুরস্কার জিতে অষ্টমবারের মতো এই সম্মান অর্জন করেছে দলটি। একই সঙ্গে ক্যারিয়ারে মোট ৮০টি ডেসাং জয়ের মাইলফলকও স্পর্শ করেছে সাত সদস্যের এই ব্যান্ড।

গত ২০ ও ২১ নভেম্বর জাপানের ওসাকার কিয়োসেরা ডোমে অনুষ্ঠিত হয় এবারের দুই দিনব্যাপী মামা অ্যাওয়ার্ডস। আয়োজনের প্রথম দিনেই বর্ষসেরা শিল্পীর পাশাপাশি ‘বেস্ট মেল গ্রুপ’ পুরস্কার জিতে নেয় বিটিএস।

দ্বিতীয় দিনে নিজেদের পঞ্চম পূর্ণাঙ্গ অ্যালবাম ‘আরিরাং’-এর জন্য ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ সম্মান অর্জন করে দলটি। সব মিলিয়ে এবারের আসরে পাঁচটি পুরস্কার নিজেদের ঝুলিতে তুলেছে বিটিএস।

তবে পুরস্কার গ্রহণের মঞ্চে উপস্থিত ছিলেন না দলের সাত সদস্যের কেউই। চলমান বিশ্বসংগীত সফরের ব্যস্ততার কারণে ভিডিও বার্তার মাধ্যমে ভক্ত ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।

ভিডিও বার্তায় সদস্য ভি বলেন, মামা অ্যাওয়ার্ডসে প্রথম গ্র্যান্ড প্রাইজ জয়ের ১০ বছর পর আবারও এমন সম্মান পাওয়া তাঁদের জন্য বিশেষ স্মরণীয় একটি মুহূর্ত।

আরও পড়ুন

ব্যালেরিনা রোজ: গোলাপের বাগানে নাচের ছন্দ

এবারের আয়োজনে ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে নবীন ব্যান্ড কর্টিস। অন্যদিকে ‘ফ্যানস চয়েস অব দ্য ইয়ার’ সম্মান পেয়েছে এনহাইপেন।

‘আরিরাং’ অ্যালবামের জন্য বিটিএসের ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জয় দলটির অর্জনের তালিকায় নতুন মাত্রা যোগ করেছে। আটবার বর্ষসেরা শিল্পীর স্বীকৃতি ও ক্যারিয়ারে ৮০টি ডেসাং জয়ের মধ্য দিয়ে কে-পপ সংগীতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল জনপ্রিয় এই ব্যান্ড।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: