শিরোনাম
‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টাগবেষণা বলছে রাতের আকাশে এখন তারার চেয়ে বেশি স্যাটেলাইট‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টাগবেষণা বলছে রাতের আকাশে এখন তারার চেয়ে বেশি স্যাটেলাইট

গবেষণা বলছে রাতের আকাশে এখন তারার চেয়ে বেশি স্যাটেলাইট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

শহরের রাতের আকাশে খালি চোখে দেখা যায় এমন তারার সংখ্যাকে ছাড়িয়ে গেছে দৃশ্যমান কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের সংখ্যা। যুক্তরাজ্যে পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

প্রিসিশন ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান ‘অ্যাকিউ কম্পোনেন্টস’-এর এক বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। অক্টোবরের সাত রাতের তথ্য পর্যালোচনা করে গবেষণাটি করা হয়। এ সময় পৃথিবী থেকে ২ হাজার কিলোমিটার বা তার কম উচ্চতায় থাকা ১৫ হাজারের বেশি সক্রিয় উপগ্রহের গতিপথ পর্যবেক্ষণ করা হয়েছে।

গবেষণার তথ্য অনুযায়ী, রাতের যেকোনো সময়ে যুক্তরাজ্যের আকাশে একসঙ্গে ৭০০টির বেশি স্যাটেলাইট চলাচল করে। মাঝারি মাত্রার আলোকদূষণ রয়েছে এমন এলাকায় খালি চোখে যত তারা দেখা যায়, স্যাটেলাইটের সংখ্যা তার চেয়ে বেশি হতে পারে।

অ্যাকিউ কম্পোনেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ৬০ বছরের তুলনায় গত সাত বছরে যুক্তরাজ্যের রাতের আকাশে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে। মহাকাশে স্যাটেলাইটের আরও বড় বড় মেগা-কনস্টেলেশন বা ঝাঁক পাঠানোর প্রক্রিয়া চলায় প্রতি রাতে যুক্তরাজ্যের ওপর দিয়ে উড়ে যাওয়া উপগ্রহের সংখ্যা কেবল বাড়তেই থাকবে।

প্রতিবেদনে আরও বলা হয়, একটি সাধারণ শহরের ওপর দিয়ে এক রাতেই প্রায় ১৩ হাজার আলাদা স্যাটেলাইট অতিক্রম করে। সাম্প্রতিক বছরগুলোতে উপগ্রহভিত্তিক নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারিত হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ‘স্টারলিংক’ ইন্টারনেট নেটওয়ার্ক। নিম্ন পৃথিবী কক্ষপথে থাকা সক্রিয় উপগ্রহের দুই-তৃতীয়াংশের বেশি এখন এই নেটওয়ার্কের আওতায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে মহাকাশে সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এক দশক আগেও এ সংখ্যা ছিল এক হাজারের কিছু বেশি। শুধু গত বছরই রেকর্ড ৪ হাজার ৫১০টি বস্তু মহাকাশে পাঠানো হয়েছে। এদিকে মহাকাশভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে স্পেসএক্স আরও ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন করেছে। ফলে চলতি বছর উৎক্ষেপণের নতুন রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে।

স্যাটেলাইটের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের আশঙ্কা, কৃত্রিম উপগ্রহের প্রতিফলিত আলো মহাকাশ পর্যবেক্ষণে বাধা সৃষ্টি করছে। ভূপৃষ্ঠে স্থাপিত শক্তিশালী টেলিস্কোপ দিয়ে ছবি তোলার সময় স্যাটেলাইটের আলোর রেখা ছবিতে পড়ে। এতে দূরের তারা, গ্যালাক্সি ও অন্যান্য মহাজাগতিক বস্তুর ছবি অস্পষ্ট হয়ে যেতে পারে।

আরও পড়ুন

কানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক গাসপার বাকোস এ বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তার মতে, পৃথিবীর চারপাশে কৃত্রিম উপগ্রহের উপস্থিতি আলোকদূষণের নতুন একটি ধরন তৈরি করেছে। বিশেষ করে নিম্ন কক্ষপথের স্যাটেলাইটগুলো বেশ উজ্জ্বল হতে পারে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা বাস্তবায়িত হলে রাতের আকাশ, তারামণ্ডলী এমনকি মিল্কিওয়ে দেখার সুযোগও সীমিত হয়ে পড়তে পারে।

এ বিষয়ে ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির (ইএসও) পৃথক এক গবেষণাতেও উদ্বেগের কথা উঠে এসেছে। সংস্থাটির গবেষকদের মতে, স্যাটেলাইটের মেগা-কনস্টেলেশন জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতিতে বড় ধরনের বাধা তৈরি করতে পারে। মহাকাশবিজ্ঞান ও গবেষণার পরিবেশ রক্ষায় পৃথিবীর কক্ষপথে সক্রিয় উপগ্রহের সংখ্যা সর্বোচ্চ এক লাখের মধ্যে সীমিত রাখার সুপারিশ করেছেন তারা।সূত্র:ইন্ডিপেন্ডেন্ট

ভোরের আকাশ/ইউএম
 

স্যাটেলাইটআকাশগবেষণা

শেয়ার করুন: