শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের পক্ষে সরব ভারতীয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২৫, ৯:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ফিলিস্তিনের পক্ষে সরব হয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আক্রমণের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। গাজা এবং সমগ্র ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার প্রচার করে আক্রমণের মুখে পড়েছেন তিনি।

সমাজতান্ত্রিক দলগুলো— সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি ও সমাজবাদী পার্টিসহ একাধিক বামপন্থী সংগঠনের উদ্যোগে আগামী ১৮ জুন মুম্বাই শহরে আয়োজিত হচ্ছে ওই সংহতি সভা। যেখানে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলা হবে।

এই কর্মসূচির পোস্টার নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন স্বরা। সেই পোস্টে তিনি লিখেছেন, ‌‌‘মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সকলে ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।' তবে ওই পোস্ট ঘিরেই দেখা গেছে মিশ্রপ্রতিক্রিয়া। অনেকেই কমেন্টের মাধ্যমে স্বরাকে আক্রমণ করেছেন।

এক নেটিজেন মন্তব্য করেন, ‘পেহেলগামে হামলার সময়ে তো আপনাকে এমন সরব হতে দেখা যায়নি। নিহতদের জন্য তো মুম্বাইবাসীদের ডেকে সভা করেননি। ফিলিস্তিদের জন্য এত কান্না কেন।’ এমন কটাক্ষের মধ্যেও অনেকেই স্বরার পাশে দাঁড়িয়েছেন। তারা মনে করছেন, এই সময়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।

ভোরের আকাশ/আজাসা

ফিলিস্তিনবলিউড

শেয়ার করুন: