শিরোনাম
পরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টাপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

লাল-সাদা শাড়িতে মিস ইউনিভার্সের মঞ্চ মাতালেন মাহি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মা ও মাতৃত্বের চিরন্তন গল্পকে দেশীয় ঐতিহ্যের আবহে তুলে ধরে আন্তর্জাতিক মঞ্চে নজর কেড়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় কস্টিউম পর্বে লাল-সাদা খাদির শাড়ি ও বাংলার ঐতিহ্যবাহী গয়নায় তাঁর সাজে ফুটে উঠেছে এক নারীর শৈশব থেকে মাতৃত্ব হয়ে বার্ধক্যে পৌঁছানোর গল্প।

ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হচ্ছে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোর পাঁচটায় জাতীয় পোশাক পর্বে মঞ্চে ওঠেন মাহি। তার পোশাকের মূল ভাবনা ছিল ‘মাতৃত্ব ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’।

কুমিল্লার খাদিতে মাতৃত্বের গল্প

মাহির শাড়িটি তৈরি হয়েছে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে। এর নকশা করেছেন ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার। মোট ১৬ গজ সুতির খাদি কাপড় দিয়ে তৈরি শাড়িটি মঞ্চে সহজে হাঁটাচলার সুবিধার জন্য রেডি-টু-ওয়্যার পদ্ধতিতে তৈরি করা হয়েছে। শাড়ির পাড়ে এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে শাপলা ফুলের নকশা। রয়েছে ব্লকপ্রিন্টের কাজও।

শাড়ির চেয়েও বিশেষ আকর্ষণ ছিল মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মটি। এতে দেখানো হয়েছে একটি মেয়েশিশুর শৈশব, ধীরে ধীরে মা হয়ে ওঠা এবং জীবনের শেষ প্রান্তে এসে মেয়ের কোলে আশ্রয় নেওয়ার দৃশ্য। এর মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা মমতা ও ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার জানান, পুরো কাজটি শেষ করতে সময় পেয়েছিলেন মাত্র তিন দিন। এর মধ্যে দুই দিন ব্যয় করেছেন মাতৃত্বের গল্প তুলে ধরা শিল্পকর্মটি তৈরিতে। আর শাড়িটি তৈরি করেছেন মাত্র এক দিনে।

সাবেকি গয়নায় বাংলার ঐতিহ্য

আরও পড়ুন

জীবনের নতুন অধ্যায় শুরু মৌসুমী হামিদের

শাড়ির সঙ্গে মাহির সাজে ছিল সোনালি গয়না। সীতাহার, কণ্ঠহার, বালা ও কাঁটানা ঝুমকার মতো বাংলার মায়েদের ঐতিহ্যবাহী অলংকার থেকে অনুপ্রেরণা নিয়ে গয়নাগুলোর নকশা করেছেন ডিজাইনার তন্বী কবির। মাত্র সাত দিনে নয়জন কারিগর মিলে ৮৮০ কর্মঘণ্টা ব্যয় করে তৈরি করেছেন গয়নাগুলো। প্রতিটি অলংকার হাতে তৈরি করা হয়েছে অত্যন্ত নিপুণতায়।

এদিকে শেষ মুহূর্তে মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হওয়ায় জাতীয় পোশাক সঙ্গে নিয়ে যেতে পারেননি মাহি। তার পোশাক ও সাজের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। মাহি জানিয়েছেন, মিথিলার সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই সবকিছু গুছিয়ে নিতে পেরেছেন।

ভোরের আকাশ/জেআ

সামিরা খান মাহিমিস ইউনিভার্স

শেয়ার করুন: