শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথম স্বীকৃতি পেলেন ইয়ামি গৌতম

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘আর্টিকেল ৩৭০’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।

শনিবার (১৮ জুলাই) কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে।

‘আর্টিকেল ৩৭০’ চলচ্চিত্রে ইয়ামি গৌতম একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রে তাঁর অভিনয় সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সেন্সর সনদ পাওয়া চলচ্চিত্রগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। ১১ সদস্যের জুরি বোর্ডের নেতৃত্ব দেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা জয়রাজ। ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্র থেকে সেরাদের নির্বাচন করা হয়।

আরও পড়ুন

বুড়িগঙ্গায় ট্রলারডুবির পর ১০ যাত্রীকে জীবিত উদ্ধার

সেরা অভিনেত্রীর বিভাগে ইয়ামি গৌতমের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন শ্রদ্ধা কাপুর (‘স্ত্রী ২’), সাই পল্লবী (‘আমরান’), কানি কুসরুতি (‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ও ‘গার্লস উইল বি গার্লস’) এবং আলিয়া ভাট (‘জিগরা’)। শেষ পর্যন্ত ‘আর্টিকেল ৩৭০’-এ অভিনয়ের জন্য বিজয়ী হন ইয়ামি।

এদিকে সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন কার্তিক আরিয়ান ‘চন্দু চ্যাম্পিয়ন’ এবং মাম্মুট্টি ‘ভ্রমযুগম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য।

ভোরের আকাশ/জেআ

বলিউড সংবাদজাতীয় চলচ্চিত্র পুরস্কারবলিউডইয়ামি গৌতম

শেয়ার করুন: