শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

গ্রামের বাড়ি ধামরাইয়ে দাফন হবে অভিনেতা সোহেল খানের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অভিনেতা সোহেল খানের শেষ ঠিকানা হচ্ছে ঢাকার ধামরাইয়ের রাজাপুরে নিজ গ্রামের বাড়ি। সেখানেই নেওয়া হচ্ছে তার মরদেহ। পরে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে বগুড়ার ঠেঙ্গামারার টিএমএসএস আলিম মাদরাসায় গোসল শেষে তার মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ের রাজাপুরে নেওয়া হচ্ছে।

নসিব সিনেমার নির্বাহী প্রযোজক জিল্লুর রহমান বলেন, ধামরাইয়ের রাজাপুরে নিজ বাড়িতে অভিনেতা সোহেল খানের দাফন সম্পন্ন হবে। এদিন সকালে বগুড়ায় নসিব সিনেমার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, গত ১৮ নভেম্বর থেকে নসিব সিনেমার শুটিংয়ে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের হোটেল মম ইন-এ ইউনিটের অন্যদের সঙ্গে নাশতা করেন তিনি। এরপর নিজ কক্ষে ফিরে শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন। এর কয়েক মিনিটের মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ ও অস্বস্তিবোধ করতে শুরু করেন। দ্রুত তাকে গাড়িতে করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তারা দুজন হোটেল মম ইন-এ নসিব সিনেমার শুটিং করছিলেন। সকালে তৈরি হয়ে নিচে নামার প্রস্তুতির সময় প্রোডাকশন বয় ওপরে গেলে সোহেল খান কক্ষ থেকে বের হতে হতেই মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মুখ দিয়ে রক্ত বের হয়।

আরও পড়ুন

আবারও একসঙ্গে পর্দায় জন আব্রাহাম ও নোরা ফাতেহি

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে এক সাংবাদিকের মাধ্যমে খবর পেয়ে খোঁজ নিই। জানতে পারি, নসিব সিনেমার শুটিংয়ের জন্য মম ইন হোটেলে অবস্থান করছিলেন অভিনেতা সোহেল খান। সকালে নাশতার সময় অসুস্থ বোধ করলে রুমে ফিরে যান এবং অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে বা হাসপাতালে পৌঁছানোর পর ইসিজির মাধ্যমে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সোহেল খানের আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্রাঙ্গনের শিল্পী, কলাকুশলী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ/জেআ

অভিনেতা

শেয়ার করুন: