শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বীকৃতির আগেই ভাঙনের পথে ধানুশ-ম্রুণালের প্রেম?

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছিল প্রেমের গুঞ্জন, ছিল না স্বীকৃতি — তবু বিচ্ছেদের খবর! দীর্ঘদিন ধরে চলা সম্পর্কের জল্পনা নতুন মোড় নিয়েছে দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে। একসঙ্গে পথচলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই নাকি আলাদা হয়ে গেছেন এই দুই তারকা। বিনোদন অঙ্গনে এখন প্রশ্ন একটাই, যে প্রেম কখনো প্রকাশ্যে আসেনি, তার বিচ্ছেদের গল্পই বা এত আলোচনায় কেন?

ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের জল্পনার পর ধানুশ ও ম্রুণাল ঠাকুর তাঁদের কথিত সম্পর্কের ইতি টেনেছেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়, দুজন এখন আলাদা পথে হাঁটছেন। তবে এই বিচ্ছেদের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। যদিও ধানুশ বা ম্রুণাল— কেউই কখনো এই গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কথা বলেননি।

আরও পড়ুন

ব্যস্ত জীবনে দাম্পত্য সম্পর্ক শক্ত রাখার উপায়

বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়া এবং পারস্পরিক যোগাযোগ নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে ‘সন অব সরদার ২' সিনেমার প্রিমিয়ারে ধানুশের উপস্থিতির পর জল্পনা আরও জোরালো হয়। এর আগে ধানুশের সিনেমা ‘তেরে ইশক ম্যায়’ পার্টিতেও ম্রুণালের উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে দুজনের কেউই কখনো সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার বা অস্বীকার করেননি।

প্রসঙ্গত, এখন ধানুশ ব্যস্ত ‘ওম’ সিনেমার শুটিংয়ে। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এ সিনেমাতে আরও রয়েছেন মামুট্টি, শ্রীলীলা ও সাই পল্লবী। সিনেমাটি আগামী ১৬ অক্টোবর মুক্তির কথা রয়েছে। অন্যদিকে ম্রুণাল ঠাকুরকে সর্বশেষ দেখা গেছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' সিনেমায়। সেখানে তার সঙ্গে আরও আছেন বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ে।

ভোরের আকাশ/জেআ

সম্পর্কবলিউড অভিনেত্রী ম্রুণালদক্ষিণী সিনেমাধানুশপ্রেমবলিউড

শেয়ার করুন: