শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

অভিনয়ের সুযোগ দিতে চেয়ে কুপ্রস্তাব, মুখ খুললেন দেবিনা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৭:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন নিয়ে প্রতিদিনই মুম্বাইয়ে পা রাখেন অসংখ্য তরুণ-তরুণী। তবে রুপালি পর্দার ঝলমলে জগতের অংশ হওয়া সহজ নয়। প্রতিযোগিতা, অনিশ্চয়তা ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগোতে হয় তাঁদের। কেউ সাফল্যের দেখা পেলেও অনেকের স্বপ্ন অধরাই থেকে যায়। আর এই গ্ল্যামার জগতের আড়ালে কখনো কখনো সামনে আসে অস্বস্তিকর ও অন্ধকার অভিজ্ঞতার গল্প।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাওয়ার আশায় অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয় অভিনেত্রীদের। আর বর্তমানে সেই ‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুলছেন অনেকেই। এবার নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী দেবিনা ব্যানার্জি।

এ অভিনেত্রী একবার এক পরিচালকের আচরণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরিস্থিতি এমন হয়েছিল যে, শেষ পর্যন্ত ভয়ে কাঁপতে কাঁপতে নিজের অস্বস্তির কথা পরিচালক জানিয়েছিলেনও। ক্যারিয়ারের শুরুর দিকে দক্ষিণী সিনেমায় কাজের সময় কু-প্রস্তাব পেয়ে হতবাক হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

দেবিনা জানান―একদিন সন্ধ্যায় ওই পরিচালক তাকে নিয়ে এক জায়গায় যাওয়ার কথা বলেন। তখন তিনি ইন্ডাস্ট্রিতে এতটাই নতুন ছিলেন যে, নির্মাতার এমন প্রস্তাবে সরাসরি না বলবেন কি না, বুঝে উঠতে পারেননি। যদিও তার কাছে মনে হয়েছিল, পরিস্থিতি সুবিধার নয়। এ কারণে তার মধ্যে অস্বস্তি কাজ করছিল। ইচ্ছা না থাকার পরও অনেকটা বাধ্য হয়ে পরিচালকের সঙ্গে গাড়িতে করে বের হয়েছিলেন।

তারপরই ঘটে সেই অস্বস্তিকর ঘটনা। পরিচালক গাড়ি চালাতে চালাতে হঠাৎ করেই এক অন্ধকার জায়গায় গাড়ি বন্ধ করেন। তারপর দেবিনাকে চুম্বন করার নির্দেশ দেন। আর পরিচালকের এমন আচরণে ভয় পান তিনি। তার কাছে মনে হয়েছিল, অচেনা এক অন্ধকার জায়গায় অসহায় তিনি। যদি তাকে আঘাত করেন, তাহলে কী হবে, এ আশঙ্কাও হয়েছিল মনে।

আরও পড়ুন

শীতে নিউমোনিয়ার ভয়, সুস্থ থাকতে মেনে চলুন এই নিয়মগুলো

তার ভাষ্যমতে, শেষ পর্যন্ত পরিচালককে কাঁপা গলায় তিনি বলেছিলেন, এই পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তিনি। তবে জীবনে গুরমীত চৌধুরীর আগমনের পর বুঝতে পেরেছিলেন, কাকে নিরাপদ আশ্রয় বলে। স্বামী গুরমীতের মধ্যে সেই নিরাপত্তা খুঁজে পেয়েছেন বলেও জানিয়েছেন এ তারকা।

প্রসঙ্গত, দক্ষিণী সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু হয় দেবিনার। পরে হিন্দি টেলিভিশনে অভিষেক করেন। ২০০৮ সালে ‘রামায়ণ’ ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নেন। ধারাবাহিকটিতে রামের চরিত্রে অভিনয় করেছিলেন গুরমীত। সেই গুরমীত এখন তার স্বামী। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

ভোরের আকাশ/জেআ

বলিউডঅভিনয়

শেয়ার করুন: