শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাজিল সমর্থনে এক কাতারে অপু বিশ্বাস ও বুবলী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে যখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও বইছে ফুটবল উন্মাদনা, তখন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের প্রিয় দলকে সমর্থন জানাতে সরব। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তাদের নানা মন্তব্য, ভবিষ্যদ্বাণী ও খুনসুটি। এই আলোচনায় এবার জায়গা করে নিয়েছেন ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী।

ব্যক্তিগত জীবন কিংবা শাকিব খানকে ঘিরে নানা কারণে তাদের নাম প্রায়ই বিনোদন খবরের শিরোনামে আসে। তবে এবার কোনো ব্যক্তিগত বিতর্ক কিংবা কাদা ছোড়াছুড়ি নয়, ফুটবল বিশ্বকাপই এক বিন্দুতে মেলালো ঢালিউডের এই দুই তারকাকে। আর এই মিলনের কেন্দ্রবিন্দু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাও বাহিনী ব্রাজিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ উপলক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে ব্রাজিলের প্রতি নিখাদ ভালোবাসার কথা জানান ঢালিউড কুইন অপু বিশ্বাস। তিনি নিজেকে ব্রাজিল দলের কট্টর সমর্থক দাবি করে বলেন, ‘আমি ব্রাজিল দলের কট্টর সমর্থক। আমি মনে করি, যারা নান্দনিক খেলা বোঝে, তারা ব্রাজিল করে। ফুটবল খেলা যে একটা আর্ট, সেটা আমি কেন জানি ব্রাজিলের খেলা দেখলেই মনে হয়।’

তবে অন্যরা যে খেলা একেবারেই বোঝেন না, তা বলতে চাননি এই নায়িকা। অপুর মতে, ব্রাজিলের খেলায় এমন এক ছন্দ আছে যা অন্য কোনো দলে তিনি খুঁজে পান না। প্রিয় দলের প্রতি ভালোবাসার পাশাপাশি আর্জেন্টিনার খুদে জাদুকর লিওনেল মেসির ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন অপু। ফুটবলপ্রেমীদের কাছে তাই এই নায়িকার বার্তা, ব্রাজিলের প্রতি ভালোবাসা আর মেসির প্রতি সম্মান।

অন্যদিকে, ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা শবনম বুবলীও সামাজিক মাধ্যমে ব্রাজিলকে সমর্থন জানিয়ে বিশেষ পোস্ট দিয়েছেন। তাতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেছেন বুবলী। ছবিটির ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল’। শুধু প্রিয় দলের প্রতি অকুণ্ঠ সমর্থনই নয়, এই পোস্টের মাধ্যমে নিজের ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করেছেন এই নায়িকা। ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারের নামও উল্লেখ করেন পোস্টে।

আরও পড়ুন

‘অ্যাংরি ইয়াং ম্যান’-এর উদ্যম এখনো অটুট

সাধারণত শাকিব খানের সমীকরণে অপু বিশ্বাস আর শবনম বুবলীকে সবসময় দেখা যায় দুই মেরুতে। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনে তাদের মধ্যকার বৈরী সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই নেট দুনিয়ায়। কিন্তু চলমান ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের প্রশ্নে দুজনই এখন একই দলের জার্সিতে এক কাতারে এসে দাঁড়িয়েছেন। আর তাতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

তবে অপু ও বুবলী দুজনেই ব্রাজিলের ডেরায় যোগ দিলেও মেগাস্টার শাকিব খান কোন শিবিরের সমর্থক সেই উত্তর অবশ্য এখনো ধোঁয়াশাতেই রয়ে গেছে।

ভোরের আকাশ/জেআ

চিত্রনায়িকা শবনম বুবলীঢালিউডবিশ্বকাপব্রাজিলঅপু বিশ্বাস

শেয়ার করুন: