শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

মিস ইউনিভার্সের অলটাইম র‍্যাঙ্কিংয়ে তৃতীয় মাহি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ভোটিংয়ের মাধ্যমে নিজের অবস্থান এগিয়ে নেওয়ার লড়াইয়ে ভালোই এগিয়ে আছেন তিনি। অলটাইম র‍্যাঙ্কিংয়ে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন মাহি। এ পর্যন্ত তাঁর সংগ্রহে জমা হয়েছে ৭৮ কোটি ৮০ লাখ পয়েন্ট।

জানা গেছে, সপ্তাহ শেষে ভোটের হিসাবে শীর্ষে রয়েছেন মাহি। তবে অলটাইম র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান তিন নম্বরে। প্রতিবেদন প্রকাশের সময়ের হিসাব অনুযায়ী, ভোটের মাধ্যমে নির্ধারিত হয়েছে এই স্কোর। এর আগে ১০ নভেম্বর প্রকাশিত অবস্থানেও প্রথম স্থানে দেখা গিয়েছিল বাংলাদেশের এই প্রতিযোগীকে।

গত ৮ নভেম্বর মিস ইউনিভার্সে অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন মাহি। সেখানে পৌঁছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি। নিবন্ধন সম্পন্ন করার পাশাপাশি উঠেছেন নির্ধারিত হোটেলে। তার রুমমেট হয়েছেন আর্জেন্টিনার প্রতিযোগী দিয়ানা স্তেফানি পেরেইরা।

প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে মাহি বলেন, ‘স্বপ্ন, আশা, কঠোর পরিশ্রম আর লাখো মানুষের ভালোবাসা নিয়ে আমার এই যাত্রা। নিজের দেশের গর্ব ও মানুষের আশীর্বাদ সঙ্গে নিয়ে মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি প্রস্তুত। আমাকে এগিয়ে নিতে আপনাদের ভোট দরকার। আমাকে ভোট দিয়ে এগিয়ে নিন।’

মাহি জানিয়েছেন, বাংলাদেশের সংস্কৃতি, খাবার, পোশাক ও ভাষা নিয়েও অন্য দেশের প্রতিযোগীদের সঙ্গে কথা বলছেন তিনি। প্রতিদিন ভোর ৪টায় ঘুম থেকে উঠে শুরু হয় তার ব্যস্ততা। রিহার্সাল, ফটোশুট, সাক্ষাৎকারসহ নানা আয়োজনে কাটছে দিন।

আরও পড়ুন

ঢাকাই সিনেমায় বলিউড তারকা মুকেশ ঋষির অভিষেক

মিস ইউনিভার্সের এবারের আসরে অংশ নিচ্ছেন বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী। ভোটের মাধ্যমে একজন প্রতিযোগী সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ পাবেন। এজন্য সমর্থকদের ভোট চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালাচ্ছেন মাহি। ‘এমইউ ফ্যান’ অ্যাপ ডাউনলোড করে ভোটের অপশনে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করে তাকে ভোট দেওয়া যাচ্ছে।

আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত আয়োজন। ভোটের লড়াইয়ে এই অবস্থান ধরে রেখে শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনতে চান মাহি।

ভোরের আকাশ/জেআ

মিস ইউনিভার্স

শেয়ার করুন: