শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সঞ্চালকের মন্তব্যে অস্বস্তিতে সারা আলি খান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩ মে ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সারা আলি খান সাধারণত সবসময় হাসিখুশি মেজাজেই থাকেন। তবে সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘পতি পত্নী অওর ও দো’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তাকে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে দেখা যায়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলীরা—আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বি। সারা আলি খানও তাদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন।

কিন্তু অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালকের একটি মন্তব্য ঘিরে পরিবেশ অস্বস্তিকর হয়ে ওঠে। সঞ্চালক রসিকতার ছলে দাবি করেন, তিনি নাকি সিনেমার অভিনেতাদের “পেছন দিক থেকেও চিনতে পারেন”। এই মন্তব্যটি উপস্থিত অনেকের কাছেই অস্বস্তিকর মনে হলেও, সারা আলি খান তা একেবারেই স্বাভাবিকভাবে নিতে পারেননি। তার মুখে সঙ্গে সঙ্গেই বিরক্তির স্পষ্ট ছাপ ফুটে ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মন্তব্যটি শোনার পর সারা বারবার পাশের সহ-অভিনেতাদের দিকে তাকাচ্ছেন। তার অভিব্যক্তি থেকেই বোঝা যায়, তিনি সঞ্চালকের এমন অশোভন রসিকতায় বেশ অস্বস্তি বোধ করছিলেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একটি অংশ সারার প্রতিক্রিয়াকে সমর্থন জানান। তাদের মতে, বিনোদনের নামে ব্যক্তিগত বা কুরুচিপূর্ণ মন্তব্য করা মোটেও গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন

মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

তবে সেই মুহূর্তের অস্বস্তি কাটিয়ে পরে অনুষ্ঠানটি স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়। উল্লেখ্য, ‘পতি পত্নী অওর ও দো’ একটি কমেডি-ড্রামা ঘরানার সিনেমা, যেখানে আয়ুষ্মান খুরানাকে কেন্দ্র করে সম্পর্কের জটিল সমীকরণ তুলে ধরা হয়েছে। ছবিতে সারা আলি খানের পাশাপাশি রাকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

বর্তমানে সিনেমাটির ট্রেলার প্রশংসা কুড়ালেও সারা আলি খানের সেই ভাইরাল প্রতিক্রিয়া নিয়েই বেশি আলোচনা চলছে।

ভোরের আকাশ/সু.পা

বলিউড

শেয়ার করুন: