কবে বিয়ে করছেন অভিনেত্রী মিমি?

দুষ্টু কোকিল খ্যাত টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। এরই মধ্যে কলকাতার জনপ্রিয় পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের দোকানে দেখা গেছে তাকে। এতে বিয়ের পোশাক কেনার জন্যই সেখানে গিয়েছিলেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
বিভিন্ন সূত্রের দাবি, সিদ্ধার্থ নামে এক ব্যক্তির সঙ্গে কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন মিমি। পেশায় তিনি নৌবাহিনীর সঙ্গে যুক্ত বলে শোনা যাচ্ছে। নভেম্বরেই তাদের আইনি বিয়ে হতে পারে। এরপর ডিসেম্বরের শুরুতে কালিম্পংয়ের পাহাড়ি পরিবেশে মূল বিয়ের অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।
বিয়ের অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরে আত্মীয়স্বজন ও চলচ্চিত্র অঙ্গনের বন্ধুদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে পারেন তারা। তবে বিয়ে নিয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি মিমি। ফলে পুরো বিষয়টি ঘিরে কৌতূহল বাড়ছে ভক্তদের মধ্যে।
সূত্র: দ্য ওয়াল
ভোরের আকাশ/জেআ