শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

মুক্তির পরপরই বিশ্বজুড়ে সাড়া ফেলেছে কোরিয়ান সিরিজ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কোরিয়ান ফ্যান্টাসি রোমান্স সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ মুক্তির পর থেকেই দর্শকদের আলোচনায় জায়গা করে নিয়েছে। ডিজনি প্লাস ও হুলুতে মুক্তির প্রথম তিন দিনের দর্শকসংখ্যায় নতুন রেকর্ড গড়েছে সিরিজটি। প্ল্যাটফর্ম দুটির ইতিহাসে সবচেয়ে বেশি দেখা লোকাল অরিজিনাল প্রিমিয়ার হিসেবে জায়গা করে নিয়েছে এটি।

ডিজনির দেওয়া তথ্য অনুযায়ী, শুধু যুক্তরাষ্ট্র কিংবা এশিয়ায় নয়, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, জার্মানি, মেক্সিকো, চিলি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডাসহ ৫০টির বেশি দেশে ডিজনি প্লাসের সবচেয়ে জনপ্রিয় কোরিয়ান সিরিজ হয়ে উঠেছে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’।

এর মধ্য দিয়ে ডিজনি প্লাসের আগের জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘মুভিং’-এর রেকর্ডও ভেঙে দিয়েছে এটি। ২০২৩ সালে মুক্তি পাওয়া সুপারহিরো ড্রামা ‘মুভিং’ মূলত দক্ষিণ কোরিয়া ও এশিয়ার দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তবে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ এশিয়ার গণ্ডি পেরিয়ে ইউরোপ ও আমেরিকার দর্শকদেরও আকৃষ্ট করতে পেরেছে।

১০ পর্বের এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে ইস্টার্ন এম্পায়ারের সম্রাট সোভিশু ও সম্রাজ্ঞী নেভিয়েরকে ঘিরে। একসময় তাদের দাম্পত্য সম্পর্কে ভাঙন ধরে। সম্রাট এক দাসীর প্রেমে পড়ে তাকে বিয়ে করতে চান।

এমন পরিস্থিতিতে আত্মমর্যাদা রক্ষায় সম্রাটের প্রস্তাবে সম্মতি দেন নেভিয়ের। তবে সহজে হার মানার পাত্রী নন তিনি।

প্রতিদ্বন্দ্বী ওয়েস্টার্ন কিংডমের যুবরাজ হেইনরির সঙ্গে জোট বেঁধে সাবেক স্বামীকে প্রতিটি পদে চ্যালেঞ্জ জানাতে থাকেন। একপর্যায়ে এই দ্বন্দ্ব গোটা সাম্রাজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

সিরিজটিতে সম্রাজ্ঞী নেভিয়ের চরিত্রে অভিনয় করেছেন শিন মিনা, সম্রাট সোভিশু চরিত্রে জু জি হুন এবং যুবরাজ হেইনরি চরিত্রে রয়েছেন লি জুং সক।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী শাড়িতে পূর্ণিমার স্নিগ্ধ রূপ, নজর কাড়ল ভক্তদের

মুক্তির আগেই সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছিল। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর বিশেষ প্রদর্শনীর সব টিকিট অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যায়। ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রেলারটি ব্যাপক সাড়া ফেলে। যে ওয়েবটুন অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে, সেটি এরই মধ্যে প্রায় ৩০০ কোটি বার পড়া হয়েছে।

দর্শকদের বিপুল আগ্রহের কথা বিবেচনা করে নির্ধারিত তারিখ ৪ নভেম্বরের এক দিন আগেই সিরিজটির প্রথম চারটি পর্ব মুক্তি দেয় ডিজনি প্লাস। ১১ নভেম্বর থেকে প্রতি বুধবার প্রকাশ করা হবে নতুন দুটি পর্ব। ২৫ নভেম্বর প্রচারিত হবে সিরিজটির শেষ পর্ব।

ভোরের আকাশ/জেআ

কোরিয়াজনপ্রিয়

শেয়ার করুন: