শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোশাররফ করিমকে নিয়ে ছড়ানো খবরের ব্যাখ্যা দিলেন স্ত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী রোবেনা রেজা জুঁই-এর ওপর হামলার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন জুঁই। তিনি জানিয়েছেন, কলকাতার নিউ মার্কেট এলাকায় তাদের সঙ্গে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সম্প্রতি সাংবাদিক জাওয়াদ নির্ঝরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। ওই পোস্টে দাবি করা হয়েছিল, কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে মোশাররফ করিম ও তার স্ত্রীকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং একপর্যায়ে হাতাহাতির মতো ঘটনাও ঘটে।

আরও পড়ুন

পুরুষদের ভুঁড়ি কেন বিপজ্জনক হতে পারে

তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলে রোবেনা রেজা জুঁই স্পষ্টভাবে জানান, সামাজিক মাধ্যমে প্রচারিত হামলার খবর সত্য নয়। তাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি এবং পুরো বিষয়টি গুজবের ওপর ভিত্তি করে ছড়ানো হয়েছে।

ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হলেও এখন পর্যন্ত হামলার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে অভিনেতার পরিবারের পক্ষ থেকে গুঞ্জনটি নাকচ করে দেওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে স্পষ্টতা এসেছে। এদিকে খবরটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মোশাররফ করিম ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়।

ভোরের আকাশ/জেআ

কলকাতাঅভিনেতাবাংলাদেশমোশাররফ করিম

শেয়ার করুন: