কবিতা থেকে গানে ‘ফুটনোট’, কণ্ঠে শফিক তুহিন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ‘ফুটনোট’ শিরোনামে একটি কবিতা লিখেছিলেন ইমতিয়াজ মাহমুদ। কবিতাটি পাঠকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। বিশেষ করে ‘যে কাঁদে কাঁদুক তবু লিখি ফুটনোট/ ফুল তুই তেলাবিবে বোমা হয়ে ফোট’—এই লাইনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।
এবার সেই কবিতাকে গানে রূপ দিলেন কণ্ঠশিল্পী ও সুরকার শফিক তুহিন। সোমবার (১৪ সেপ্টেম্বর) শিল্পীর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানটিতে সুর দেওয়ার পাশাপাশি গেয়েছেনও তুহিন নিজেই। গানের ভিডিও অ্যানিমেশন করেছেন মির হিশাম।
গানটি নিয়ে শফিক তুহিন বলেন “সমকালীন বাংলা সাহিত্যে দুই বাংলার অন্যতম জনপ্রিয় কবি ইমতিয়াজ মাহমুদ। এবার তার লেখা পাঠকপ্রিয় কবিতা ‘ফুটনোট’ নিয়ে একটি নীরিক্ষাধর্মী কাজ করলাম। রাজনৈতিক পটভূমিতে রচিত এই কবিতা নিয়ে কাজ করা ছিল ভীষণ চ্যালেঞ্জিং। সাধারণত যে ধারার গান করি, তার একেবারে বাইরে। বিচারের ভার শ্রোতাদের কাছে ছেড়ে দিলাম।”
গানের লিংক : https://youtu.be/BXJIEX7woq0?list=RDBXJIEX7woq0
ভোরের আকাশ/জেআ