শিরোনাম
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতাহসিফ হত্যা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডেসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতাহসিফ হত্যা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডেসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলা

৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ অসুস্থতা ও কঠিন চিকিৎসা প্রক্রিয়া পেরিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে প্রায় ৯ মাস শুটিং থেকে দূরে থাকার পর সম্প্রতি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। তার এই প্রত্যাবর্তনে স্বস্তি ফিরেছে ভক্ত ও সহকর্মীদের মধ্যে।

সম্প্রতি নির্মাতা ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নামের একটি নাটকের শুটিংয়ে অংশ নেন তানিয়া বৃষ্টি। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলেন এই অভিনেত্রী। নাটকটির শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

‘অংশীদার’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইকসান রনি। সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। নাটকটিতে সমাজে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর গল্প।

নাটকটিতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। চিকিৎসা পরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। প্রথমে ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার করতে হয় তাকে। দীর্ঘ চিকিৎসার পাশাপাশি কঠোর বিশ্রাম ও কেমোথেরাপির মধ্য দিয়েও যেতে হয়েছে এই অভিনেত্রীকে।

আরও পড়ুন

বিয়ের পরিকল্পনা নিয়ে যা বললেন জাহ্নবী কাপুর

গত ৩ অক্টোবর নিজের ফেসবুক লাইভে এসে শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছিলেন তানিয়া বৃষ্টি। এবার শুটিংয়ে ফেরার মধ্য দিয়ে অভিনয়জগতেও নতুন করে পথচলা শুরু করলেন তিনি।

নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল এবং একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে ‘অংশীদার’ নাটকটি।

ভোরের আকাশ/জেআ

অভিনেত্রীতানিয়া বৃষ্টি

শেয়ার করুন: