শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এবার শাহরুখ-দীপিকার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। রাজস্থানের ভরতপুর জেলার বাসিন্দা কীর্তি সিং নামের এক ব্যক্তি এই মামলা করেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, এই অভিযোগটি করেন কীর্তি সিং নামের একজন আইনজীবী। তিনি ২০২২ সালে একটি গাড়ি কেনেন। সেই গাড়ি প্রস্ততকারী প্রতিষ্ঠানকে ৫১ হাজার রুপি অগ্রীম ও বাকি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেন সেই আইনজীবী।

এরপর তিনি দাবি করেন, গাড়িটি কেনার পর থেকেই নানা যান্ত্রিক সমস্যা দেখা দেয়। অল্পদিনের মধ্যেই অ্যাকসেলেটরে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারত। অভিযোগ করেও সমাধান না পেয়ে তিনি মামলা করেন।

কিন্তু কেন শাহরুখ ও দীপিকার নাম মামলায় জড়িয়েছে? জানা গেছে, তারা ওই গাড়ি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং বিজ্ঞাপনে প্রচার করেছিলেন। সেই কারণেই এফআইআরে তাদের নামও যুক্ত করা হয়েছে।

এ ঘটনায় ভরতপুরের মথুরাগেট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও শাহরুখ বা দীপিকার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভোরের আকাশ/এসএইচ

দীপিকা পাড়ুকোনশাহরুখ খানমামলা

শেয়ার করুন: