শিরোনাম
রোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধরোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

প্রেক্ষাগৃহে আসার আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৫:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই ব্যবসায়িক সাফল্যের আভাস দিচ্ছে। দর্শকদের আগ্রহের পাশাপাশি সিনেমাটির আয় নিয়েও শুরু হয়েছে আলোচনা। মুক্তির আগেই বিদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব বিক্রি করে ১৭৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি, যা নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে কোনো ভারতীয় সিনেমার বিদেশি প্রদর্শনস্বত্ব এককভাবে ১০০ কোটি রুপির সীমাও ছাড়ায়নি।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সিনেমাটির পরিবেশনার স্বত্ব কিনেছে ফার্স ফিল্মস। শাহরুখের সাম্প্রতিক বড় বাজেটের সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস।

তবে ‘কিং’-এর ক্ষেত্রে পরিবেশনার দায়িত্বে এসেছে নতুন প্রতিষ্ঠান। সিনেমাটির বিদেশি স্বত্বের জন্য ন্যূনতম ১৭৫ কোটি রুপি দিতে রাজি হয়েছে ফার্স ফিল্মস। এতে আন্তর্জাতিক বাজারে সিনেমাটি ঘিরে পরিবেশক প্রতিষ্ঠানের প্রত্যাশার বিষয়টিও স্পষ্ট হয়েছে।

তবে বড় অঙ্কের এই চুক্তির সঙ্গে যুক্ত হয়েছে ব্যবসার বড় হিসাবও। পরিবেশকেরা সাধারণত বক্স অফিসে বিক্রি হওয়া টিকিটের মোট অর্থের প্রায় ৫০ শতাংশ পান। সে হিসেবে আন্তর্জাতিক বাজার থেকে বিনিয়োগ তুলে আনতে ‘কিং’-কে আয় করতে হবে প্রায় ৩৭ থেকে ৪০ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি। অর্থাৎ শুধু আন্তর্জাতিক বাজারেই বড় অঙ্কের ব্যবসা করতে হবে সিনেমাটিকে।

এই লক্ষ্য পূরণ করতে হলে আন্তর্জাতিক বাজারে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো সাফল্য পেতে হবে ‘কিং’-কে। শাহরুখের এই দুই সিনেমা বিশ্বজুড়ে ৪০০ কোটি রুপির বেশি আয় করেছিল। ফলে ‘কিং’ সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না, তা এবার দেখার বিষয়।

আরও পড়ুন

নতুন বছরে বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ব্যবহারের নিয়ম

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা। ‘পাঠান’-এর পর আবারও সিদ্ধার্থের পরিচালনায় অভিনয় করছেন শাহরুখ। তবে সিনেমাটির অন্যতম আকর্ষণ, প্রথমবারের মতো বড় পর্দায় বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা খানকে একসঙ্গে দেখা যাবে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’।

ভোরের আকাশ/জেআ

শাহরুখ খানবলিউড বাদশা

শেয়ার করুন: