শিরোনাম
বাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

রোমান্স-অ্যাকশনে ইমরান, আজ আসছে ‘গানমাস্টার জি৯’-এর ট্রেলার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দর্শকদের আগ্রহ বাড়ছে বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় প্রকাশ করা হচ্ছে সিনেমাটির ট্রেলার। আগামী ২৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে রোমান্স ও অ্যাকশনধর্মী ছবিটির।

আদিত্য দত্ত পরিচালিত সিনেমাটির প্রচারণা শুরু হয়েছিল অ্যাকশননির্ভর টিজার প্রকাশের মধ্য দিয়ে। এরপর একে একে মুক্তি পেয়েছে হিমেশ রেশমিয়ার সুর ও সংগীতে তৈরি কয়েকটি গান। এবার ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে ছবির গল্প ও চরিত্রগুলো সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাওয়ার সুযোগ পাবেন দর্শক।

‘গানমাস্টার জি৯’-এ ঈশ্বর নামের এক সাধারণ দুগ্ধখামারির চরিত্রে অভিনয় করেছেন ইমরান। প্রিয়জনদের জীবন হুমকির মুখে পড়লে তার স্বাভাবিক জীবনে নেমে আসে সহিংসতা। টিজারে ইমরানের অ্যাকশন দৃশ্যের পাশাপাশি জেনেলিয়ার সঙ্গে তার রোমান্টিক মুহূর্তের ঝলকও দেখা গেছে। নতুন ট্রেলারে গল্পের মূল দ্বন্দ্ব এবং অন্য চরিত্রগুলোর ভূমিকা আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

‘গানমাস্টার জি৯’-এর অন্যতম আকর্ষণ ইমরান হাশমি, পরিচালক আদিত্য দত্ত ও সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার পুনর্মিলন। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘আশিক বানায়া আপনে’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। ছবিটির গান ইমরানের ক্যারিয়ারের শুরুর দিকের অন্যতম পরিচিতি তৈরি করেছিল। এবার রোমান্স ও অ্যাকশনের মিশেলে নতুনভাবে দর্শকদের সামনে আসছে এই জুটি।

এদিকে ইমরান ও জেনেলিয়াকে প্রথমবারের মতো একই সিনেমায় জুটি হিসেবে দেখা যাবে। ফলে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের আরেকটি কারণ তৈরি হয়েছে। সিনেমাটির প্রচারণায় সংগীতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘আফসানা বানায়া আপনে’, ‘দো দিন কি জিন্দেগি’ এবং ‘দর্দ-এ-দিল দর্দ-এ-জিগর’ গানগুলো। অ্যাকশন দৃশ্যের পাশাপাশি গানগুলোর মাধ্যমে গল্পের রোমান্টিক দিকটিও তুলে ধরছেন নির্মাতারা।

এর আগে পরিচালক আদিত্য দত্ত জানিয়েছিলেন, সিনেমার আবেগঘন দ্বন্দ্বকে কেন্দ্র করেই অ্যাকশন দৃশ্যগুলো সাজানো হয়েছে। ফলে প্রধান দুই চরিত্রের সম্পর্কও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। দীপক মুকুট, সংগীতা আহির ও হুনার মুকুটের প্রযোজনায় এসআরই স্টুডিও এলএলপির ব্যানারে নির্মিত হয়েছে ‘গানমাস্টার জি৯’। সিনেমাটি উপস্থাপনা করছে সোহাম রকস্টার এন্টারটেইনমেন্ট। ভারতে এর পরিবেশনার দায়িত্বে রয়েছে পেন মারুধর এবং আন্তর্জাতিক বাজারে পরিবেশনা করবে ফার্স ফিল্মস।

২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির আগে আজ প্রকাশিত ট্রেলার সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ কতটা বাড়াতে পারে, এখন সেটিই দেখার বিষয়। রোমান্স ও অ্যাকশনের মিশেলে ইমরানের নতুন এই সিনেমা বক্স অফিসে কেমন সাড়া ফেলে, তা জানতে অপেক্ষা করতে হবে মুক্তি পর্যন্ত।

সূত্র: স্যাকনিল্ক

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: