শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে অপদস্থের অভিযোগ, অ্যাওয়ার্ড থেকে বাদ পরীমনি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাংবাদিককে অপদস্থ করার অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়া হচ্ছে না অভিনেত্রী পরীমনির। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামে আয়োজিত ওই অনুষ্ঠান থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আয়োজক প্রতিষ্ঠানের এক সদস্য জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীমনিকে বাদ দেওয়া হয়েছে। সাংবাদিকদের অনুরোধেই তাকে অনুষ্ঠানে রাখা হয়নি।

গত ৬ নভেম্বর পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে চট্টগ্রামের CFVA-এর একটি অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’

পরীমনির অনুষ্ঠানে অংশ নেওয়ার খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে কয়েকটি সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠান বয়কট ও প্রতিহতের ঘোষণাও দেওয়া হয়। এরপর সাংবাদিকদের প্রতিবাদের মুখে তাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা।

এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় ওই সাংবাদিককে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অভিনেত্রী ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে।

পরীমনি ও তার দেহরক্ষীদের দাবি, ওই সাংবাদিক পরীমনির গায়ে হাত দিয়েছিলেন। তবে ওই সাংবাদিকের অভিযোগ, লিফটে ওঠার সময় তাকে ভিডিও করতে দেখে পরীমনি তার ফোন কেড়ে নেন। এ সময় তার ট্রাইপডও ভেঙে ফেলা হয়। পরে পরীমনির কাছ থেকে নিজের ফোন ফিরিয়ে নেন বলে গণমাধ্যমকে জানান ওই সাংবাদিক।

আরও পড়ুন

আজকের দিনে ইতিহাসে স্মরণীয় যত ঘটনা

এ ঘটনায় আদালত প্রাঙ্গণে উপস্থিত সুজন চন্দ্র মনি দাস নামে এক বিচারপ্রার্থীও আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগ, সাংবাদিকদের ছবি তোলা ও ভিডিও ধারণকে কেন্দ্র করে পরীমনির দেহরক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কির সময় তার মাথা ফেটে যায়।

এদিকে ২৮ নভেম্বরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আয়োজক প্রতিষ্ঠানের ওই সদস্য।

ভোরের আকাশ/জেআ

অভিনেত্রীপরীমনি

শেয়ার করুন: