শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘অন্যায়ভাবে টার্গেট করা হচ্ছে রণবীরকে’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রণবীর সিং গত বছরের ডিসেম্বরে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। তার এই সিদ্ধান্তের পর ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ’ তার বিরুদ্ধে ‘অসহযোগিতা নির্দেশিকা’ জারি করেছিল। তবে পরবর্তীতে সেই নির্দেশনা প্রত্যাহার করে নেওয়া হয়।

তবে এই কঠিন সময়ে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী তথা ‘সিন্টা’র সভাপতি পুনম ধিলোঁ। তার মতে, রণবীরকে এই পুরো ঘটনায় অহেতুক হেনস্তা করা হচ্ছে।  তিনি জানান, রণবীর অত্যন্ত অপেশাদার বা দায়িত্বজ্ঞানহীন কোনো মানুষ নন।

আরও পড়ুন

ঈদের সিনেমা ‘মালিক’ নিয়ে আশাবাদী শুভ

পুনম ধিলোঁর কথায়, ‘রণবীরকে অহেতুক হেনস্তা করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে কারও ক্ষতি করার মানসিকতা রণবীরের নেই। বরং ছবিটির প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে রণবীরের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এর আগে এই ব্যানারে ‘দিল ধাড়াকনে দো’ এবং ‘গালি বয়’-এর মতো দারুণ সফল ছবিতে কাজ করেছেন তিনি।’

পুনম আরও জানান, কোনো অভিনেতা কোনো প্রজেক্ট বা চরিত্রে অস্বস্তি বোধ করতেই পারেন, তার পেছনে নানাবিধ কারণ থাকতে পারে। কিন্তু রণবীর এখানে অনন্য। কারণ, তিনি প্রযোজকদের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে নিজের পকেট থেকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন। এমনকি সিনেমার জন্য নেওয়া সাইনিং অ্যামাউন্ট ফিরিয়ে দিতেও প্রস্তুত ছিলেন তিনি।

ভোরের আকাশ/জেআ

বলিউড অভিনেতারণবীর সিংবলিউডবলিউড বিতর্কডন ৩

শেয়ার করুন: