শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

দেশে প্রথম ৩০ লাখ ইউটিউব সাবস্ক্রাইবারের রেকর্ড গড়লেন মনির খান

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশীয় সংগীতাঙ্গনের ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। দেশের সংগীতশিল্পীদের মধ্যে প্রথমবারের মতো ইউটিউবে এককভাবে ৩০ লাখ (৩ মিলিয়ন) সাবস্ক্রাইবার অর্জনের রেকর্ড গড়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবনের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ অর্জন উদযাপন করা হয়।

‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মিলন মাহমুদ, খুরশিদ আলম, সংগীত পরিচালক শেখ সাদী খান এবং গীতিকবি রফিকুজ্জামানসহ সংগীতাঙ্গনের বিশিষ্টজনরা।

'এই অর্জন আমার একার নয়'

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মনির খান বলেন, মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ তিন দশকের সংগীতজীবনে ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবার অর্জনের পেছনে তার অসংখ্য শ্রোতা-ভক্ত, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, কারিগরি সহকর্মী এবং ভিডিও নির্মাতাদের অবদান রয়েছে।

তিনি বলেন,

"আমি সবসময় দর্শক-শ্রোতাদের সুস্থ ধারার, সুন্দর ও সাবলীল বাংলা ভাষার গান উপহার দেওয়ার চেষ্টা করেছি। তাদের ভালোবাসাই আজ আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে।"

তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী ভবিষ্যতেও ভালো গান উপহার দিতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মেধাস্বত্ব নিয়ে আলোচনা

অনুষ্ঠানে সংগীতশিল্পীদের মেধাস্বত্ব ও কপিরাইট সুরক্ষার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। বক্তারা ডিজিটাল যুগে শিল্পীদের সৃষ্টিকর্মের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

চ্যানেলের পরিসংখ্যান

২০১৬ সালের ৮ জুন যাত্রা শুরু করে 'মনির খান অফিসিয়াল' ইউটিউব চ্যানেল। প্রথম ভিডিও প্রকাশ করা হয় একই বছরের ১৪ জুন।

বর্তমানে চ্যানেলটিতে—

আরও পড়ুন

প্রেমিকার স্বামীকে ফাঁসাতে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলেন প্রেমিক

  • সাবস্ক্রাইবার: ৩০ লাখ
  • প্রকাশিত ভিডিও: ৯৪৮টি
  • মোট ভিউ: ১০৪ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ৩৮৮

এই অর্জনের মধ্য দিয়ে দেশের সংগীতশিল্পীদের মধ্যে ইউটিউবে নতুন এক ইতিহাস গড়লেন মনির খান।

ভোরের আকাশ/এনএ

 

কণ্ঠশিল্পী মনির খানইউটিউব

শেয়ার করুন: