শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি হামলায় ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৭০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলি হামলায় ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৭০
ইসরায়েলি হামলায় ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৭০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীসহ অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। বুধবার (১১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

জাতিসংঘের হিসাবে, গাজা এখন দুর্ভিক্ষের মুখোমুখি। এই পরিস্থিতিতে সামান্য খাবারের আশায় গাজার কেন্দ্রীয় এলাকায় অবস্থিত ইসরায়েল-নিয়ন্ত্রিত নেতসারিম করিডরে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেখানেই ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন অন্তত ২০ জন, যাদের মধ্যে এক শিশুও রয়েছে। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো এখন স্থানীয়দের কাছে ‘মানব কসাইখানা’ নামে পরিচিত।

গত ২৭ মে থেকে এসব কেন্দ্রে নিহত হয়েছেন ১৫০ জনের বেশি, আহত প্রায় ১৫০০। গাজা সরকারের দাবি, জিএইচএফ-এর ত্রাণ কার্যক্রম এখন ‘মরণ ফাঁদ’-এ পরিণত হয়েছে।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম জানান, গাজার দেইর আল-বালাহ অঞ্চলের এসব ত্রাণকেন্দ্র এখন যেন ‘পুনরাবৃত্ত রক্তপাতের মঞ্চ’।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এসব হামলায় ব্যবহার করা হচ্ছে ড্রোন, ট্যাংক এবং স্নাইপার। ২ মার্চ থেকে গাজায় কার্যত কঠোর অবরোধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে বহু আন্তর্জাতিক ও স্থানীয় ত্রাণ সংস্থা নিষিদ্ধ হয়ে গেছে। ফলে লাখো মানুষের জন্য সহায়তা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়েছে।

ভোরের আকাশ/এসএইচ

ত্রাণইসরায়েলফিলিস্তিন

শেয়ার করুন: