শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি হামলায় ইরানের ৬ পরমাণু বিজ্ঞানী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো ইসরাইলের সামরিক হামলায় তেহরানের ৬ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।

নিহত বিজ্ঞানীরা হলেন আব্দুলহামিদ মিনুচেহর, আহমেদরেজা জোলফাগারি, সাইয়্যেদ আমিরহোসেইন ফাকি, মোতলাবিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।

তাসনিমের পোস্টে বলা হয়, ‌ইহুদিবাদী সরকার দেখিয়ে দিয়েছে যে তারা সন্ত্রাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমাদের বিজ্ঞানীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেন, এই হামলা পরিচালিত হয়েছে উচ্চমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।

এর মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা ধ্বংস করা। দুই ডজনেরও বেশি জেট বিমানের অংশগ্রহণে অভিযানটি নিখুঁতভাবে পরিকল্পিত ও সুনির্দিষ্ট ছিল।

এদিকে, এই হামলার প্রতিক্রিয়ায়, ইরান থেকে ইসরায়েলের দিকে ১০০টিরও বেশি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এসব ড্রোন ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং বড় পরিসরে সংঘাতের আশঙ্কা বাড়ছে।

ভোরের আকাশ/এসএইচ

পরমাণু বিজ্ঞানীমধ্যপ্রাচ্যনিহতইরান-ইসরায়েল যুদ্ধ

শেয়ার করুন: