শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত ৮০ জন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮০ জন নিহত ও প্রায় ৪০০ জন আহত হয়েছেন। এছাড়াও আরও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।  গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।  

আল জাজিরা এক  প্রতিবেদনে বলেছে, বুধবার  (২৬ জুন) উত্তর, মধ্য ও দক্ষিণ গাজা জুড়ে ইসরায়েলি সেনাবাহিনী একাধিক হামলা চালিয়ে কমপক্ষে ১৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ।

গাজা শহরের পশ্চিমে শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুলে, যা বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল, সেখানে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে আল-শিফা হাসপাতাল সূত্র জানিয়েছে।

নুসেইরাত শরণার্থী ক্যাম্পে, নেটজারিম জংশনের কাছে ত্রাণের জন্য আসা ফিলিস্তিনিদের ওপর আবারও গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে একজন নিহত ও অনেকেই আহত হয়েছেন।

খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের জন্য স্থাপিত একটি তাবুতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন বলে নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।

একই হাসপাতাল সূত্র জানিয়েছে, আল-মাওয়াসিতে অন্য একটি তাবুতে চালানো ড্রোন হামলায় আরও একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

খান ইউনুসের পশ্চিমে একটি বাড়ি লক্ষ্য করে চালানো আরেকটি ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে।

আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাবু লক্ষ্য করে কমপক্ষে দুইবার হামলা চালানো হয়েছে।

আল-আকসা টিভি এবং ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার জানায়, ইসরায়েলি বাহিনী খান ইউনুসের মাজাইদা এলাকায় আবু আরব পরিবারের তাবু লক্ষ্য করে আরেকটি বিমান হামলা চালিয়েছে, এতে অন্তত পাঁচজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৫৬,১৫৬ জন নিহত এবং ১,৩২,২৩৯ জন আহত হয়েছেন।

ভোরের আকাশ/আজাসা

ইসরায়েলি হামলাফিলিস্তিন

শেয়ার করুন: