ইসরাইলের ৭০০ ভাড়াটে এজেন্টকে গ্রেফতার করেছে ইরান

সংঘাত চলাকালে ইসরায়েলের হয়ে কাজ করা ৭০০ জন ‘ভাড়াটে’ এজেন্টকে গ্রেফতার করেছে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী। ইরানের ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
বুধবার (২৫ জুন) সিএনএন-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ১২ দিনের সংঘাতের সময় ইরানি গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী ইসরায়েলের ভাড়াটে অভিযোগে ৭০০ জনকে গ্রেপ্তার করেছে।
ভাড়াটে ব্যক্তিরা মূলত গোয়েন্দাগিরি ও নাশকতার কাজে নিয়োজিত ছিল। তাদের নেটওয়ার্কের মাধমে ও জনসাধারণের প্রতিবেদন এবং গোয়েন্দা অভিযানের ভিত্তিতে চিহ্নিত করা হয়েছিল এবং গ্রেপ্তার করা হয়েছে।
তেহরান প্রসিকিউটর অফিসে একটি নতুন ইউনিট গঠন করা হয়েছে, যার কাজ হচ্ছে ইরানি সংবাদমাধ্যম ও ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নজরদারি করা।
এছাড়া, ইরানের অন্যান্য সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকজন ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ