শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জেরুজালেমে বাসে হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জেরুজালেমের রামত শহরে একটি বাস স্টপে অপেক্ষারত লোকজনের ওপর বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ জন নিহত ও ২২ জন আহত হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৮ সেপ্টেম্বর) এই হামলা হয় বলে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, শহরের উত্তর উপকণ্ঠে রামোট জংশনে একটি বাস স্টপে দুই ‘সন্ত্রাসী’ গুলি চালায়। তখন একজন নিরাপত্তা কর্মকর্তা এবং একজন বেসামরিক ব্যক্তিও পাল্টা গুলি চালায়, এতে দুজন আক্রমণকারী নিহত হন। কোনো গোষ্ঠী থেকে এখনো এ হামলার দায়দায়িত্ব স্বীকার করা হয়নি, যদিও হামাস এ হামলার প্রশংসা করেছে।

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে বোমা নিষ্ক্রিয়করণ দলও কাজ করতে শুরু করেছে।

এদিকে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আর্মি রেডিও দাবি করেছে, পুলিশ এখন সন্দেহ করছে হামলাকারীরা অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

জেরুজালেমইসরায়েলগুলিহামলানিহত

শেয়ার করুন: