শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় কয়েকটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সময় রাত সোয়া ৮টার দিকে সংবাদ সম্মেলনে হংকং ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা চৌ উইং-ইন জানান, ঘটনাস্থল থেকে ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া ছয়জনের মধ্যে আরও চারজন পরে মারা গেছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কমপ্লেক্সের অন্তত তিনটি ভবনের নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়। মুহূর্তেই তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, একাধিক ভবনের মাচা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ দ্বিতীয় সর্বোচ্চ অগ্নি-সতর্কতা জারি করেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করায় পাশের একটি মহাসড়কের অংশ সাময়িক বন্ধ করা হয়েছে।

ফায়ার সার্ভিস বিভাগ জানায়, বাসিন্দাদের ঘরে অবস্থান করতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং শান্ত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আগুনের এলাকাজুড়ে লোকজনকে চলাচল না করার জন্যও অনুরোধ করা হয়েছে। 

গত মাসেও হংকংয়ের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকার একটি ভবনের মাচায় অগ্নিকাণ্ড ঘটে, যেখানে অন্তত চারজন আহত হন।

ভোরের আকাশ/এসএইচ

হংকংনিহতঅগ্নিকাণ্ড

শেয়ার করুন: