শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে চালানো এই হামলায় ইউক্রেন সরকারের মন্ত্রিসভা ভবনসহ বহু আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

কর্মকর্তা এবং স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত, ১৮ জন আহত এবং সরকারি কার্যালয়সহ কয়েক ডজন ভবনে আগুন লেগেছে।

রয়টার্স বার্তা সংস্থা প্রাথমিকভাবে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকোর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রোববার ভোরে হামলায় নিহতদের মধ্যে একজন শিশু এবং এক তরুণী রয়েছেন। শহরের পশ্চিম ও পূর্বে বেশ কয়েকটি উঁচু ভবনে আগুন লেগেছে। তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুনেও অনেকের নিহতের শঙ্কা জাগাচ্ছে।

ক্লিটসকো আরও বলেন, ডিনিপ্রো নদীর পূর্বে অবস্থিত পাতাযুক্ত ডার্নিটস্কি জেলায় চিকিৎসকদের জরুরি তলব করা হয়েছে। সেখানে রাতের হামলায় ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ থেকে একটি চার তলা অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগেছে। ড্রোনের ধ্বংসাবশেষ কিয়েভের পশ্চিমে সভিয়াতোশিনস্কি জেলায় একটি ১৬ তলা এবং দুটি ৯ তলা ভবনের ওপরে পড়ে আগুনের সূত্রপাত। কিয়েভের নগর প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো পরে নিশ্চিত করেছেন, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে এক বছরের এক শিশুর মৃতদেহ বের করেছে। উদ্ধার অভিযান চলছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও ইউক্রেন একে অপরকে বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করার অভিযোগ করে আসছে। যুদ্ধের তিন বছরেরও বেশি সময়ে হাজারো বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

রুশ হামলামন্ত্রিসভা ভবনইউক্রেননিহতঅগ্নিকাণ্ড

শেয়ার করুন: