শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে শিশুসহ নিহত ৫
নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পর্যটকবাহী একটি বাস উল্টে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। 

শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলো থেকে প্রায় ২৫ মাইল পূর্বে পেমব্রোক এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি।

নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়। দুর্ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারাও ভিড় করেন। তারা জানান, ঘটনাস্থলেই শিশুসহ কয়েকজন প্রাণ হারান। তবে বাসচালক জীবিত আছেন। আহতদের গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের মুখপাত্র জেমস ও'ক্যালাঘ্যান সংবাদ সম্মেলনে বলেন, পেমব্রুক শহরের কাছে আই-নাইনটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ড্রাইভারসহ ৫২ জন পর্যটক নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক শহরে ফিরছিল।

পুলিশের ধারণা, দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর মহাসড়কের দুদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিকল্প পথে চলাচলের নির্দেশনা দেয় নিউইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি।

তিনি আরও জানান, নিউ ইয়র্ক স্টেট পুলিশ, ফায়ার সার্ভিস, ইএমএস, হেলিকপ্টার ছাড়াও বিভিন্ন পুলিশ সংস্থা থেকে কর্মীরা কাজ করছেন। অনেক লোককে এরি কাউন্টি মেডিকেল সেন্টারের স্ট্র মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমি যেমন বলেছি, এটি একটি চলমান ঘটনা। আমাদের কাছে সব উত্তর নেই।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসের অধিকাংশ যাত্রীই ছিলেন ভারতীয়, চীনা ও ফিলিপিনো, যাদের মধ্যে অনেকেই শিশু।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

ভোরের আকাশ/এসএইচ

নিহতসড়ক দুর্ঘটনানিউইয়র্ক

শেয়ার করুন: