শিরোনাম
যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারো

ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ এপ্রিল ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা
ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা

ইসরায়েলি বাহিনী এবার সিরিয়ায় রাজধানী দামেস্ক ও মধ্যাঞ্চলের হামা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। দেশটির রাজধানী দামেস্কের একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের চারপাশ ও হামা প্রদেশের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ার অভ্যন্তরে দফায় দফায় অসংখ্যা হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বুধবার রাতে এই হামলা হয়েছে। একটি ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান হামলা দামেস্কের বারজেহ আবাসিক এলাকার বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ভবনের আশপাশে আঘাত হেনেছে। আরেকটি হামলায় সিরিয়ার কেন্দ্রীয় শহর হামার আশপাশে বিমান হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকার পতনের পর ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির দখল আরও বাড়িয়েছে। তারা সেখানে শান্তিরক্ষী এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এটি ১৯৭৪ সালে করা এক চুক্তির লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।  

ইসরায়েল এই সুযোগ নিয়ে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শত শত হামলা চালিয়েছে। এসব হামলায় যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: