শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইআরজিসি'র সদরদপ্তরে ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৫, ২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদরদপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

সোমবার (১৬ জুন) ইসরায়েলি বাহিনী বলেছে, তারা তেহরানে আইআরজিসি' সদরদপ্তরে হামলা চালিয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনাল ও সিএনএনের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি বাহিনী বলেছে, এই সদরদপ্তরগুলোতে আইআরজিসির কর্মীরা মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি শাখাগুলোর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা করেছিল।

তবে ইসরায়েলি হামলায় আইআরজিসির সদরদপ্তরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে গত শুক্রবার ইসরায়েলি হামলায় আইআরজিসি'র কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি নিহত হন।

এ ছাড়া ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধানও নিহত হয়েছেন। আইআরজিসির নিহত গোয়েন্দাপ্রধানের নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। রোববার ইসরায়েলি হামলায় তিনি নিহত হন।

ভোরের আকাশ/এসএইচ

ইরান-ইসরায়েল যুদ্ধইসরায়েলইরান

শেয়ার করুন: