শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি হামলায় আরও ১১৬ ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ৮:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকাজুড়ে হামলা অব্যাহত রেখেছে। শনিবার ভোর থেকে শুরু হওয়া একাধিক হামলায় অন্তত ১১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, এদিন রাফায় ত্রাণকেন্দ্রে খাবারের আশায় ভিড় জমানো মানুষের ওপর হয় নির্বিচারে গুলিবর্ষণ করে আইডিএফ। এতে প্রাণ যায় অন্তত ৩৮ জনের।

দক্ষিণাঞ্চলে একটি তাঁবুতে ড্রোন হামলা চালানো হয়। এতে হতাহত হয় অনেক মানুষ। গাজার তাল আল-হাওয়া এলাকায় আইডিএফের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৫ জন। রামাল্লার কাছে একটি গ্রামে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। টিয়ার গ্যাসে আহত হন বহু মানুষ।

আরেকটি গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছোড়ে নেতানিয়াহু বাহিনী। গাজার বন্দর এলাকায় মাছ ধরার সময় ৩ ফিলিস্তিনি জেলেকে আটক করে তারা।

অন্যদিকে, আল-শিফা হাসপাতালে খাদ্যের অভাবে মারা গেছে আরও দু’জন। যাদের মধ্যে ৩৫ দিন বয়সী এক নবজাতক শিশুও রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

ইসরায়েলফিলিস্তিনমৃত্যুহামলা

শেয়ার করুন: