শিরোনাম
‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টাগবেষণা বলছে রাতের আকাশে এখন তারার চেয়ে বেশি স্যাটেলাইট‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টাগবেষণা বলছে রাতের আকাশে এখন তারার চেয়ে বেশি স্যাটেলাইট

জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাপানে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট দেওয়া শুরু করেন সাধারণ মানুষ।

এ নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনেন জন্য ১ হাজার ২৮৪ প্রার্থী লড়াই করছেন। গত ২৩ জানুয়ারি দেশটির সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী সানাই তাকাচি। ওই সময় তিনি ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তাকাচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী।

গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও তার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সংসদে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু তিনি শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা চাইছিলেন। এর ফলশ্রুতিতে ক্ষমতা গ্রহণ করেই আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন।

প্রধানমন্ত্রী তাকাইচির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে মূল লড়াই হবে জাপান ইনোভেশন পার্টির। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এছাড়া তাকাইচির প্রধানমন্ত্রিত্বের ভাগ্যও এরমাধ্যমে নির্ধারিত হবে। দেশটিতে আজকের নির্বাচনে ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। ভোট গণনা শেষ হতে হতে সারারাত লাগতে পারে।

সংসদের নিম্নকক্ষের মোট ৪৬৫টি আসনের মধ্যে ২৮৯ জন সদস্য সরাসরি একক নির্বাচনী এলাকা থেকে এবং বাকি ১৭৬ জন সদস্য ১১টি আঞ্চলিক ব্লকের মাধ্যমে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হবেন।

ভোরের আকাশ/এসএইচ

ভোটগ্রহণ শুরুজাপান

শেয়ার করুন: