শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নন-এমপিও শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড-জলকামান নিক্ষেপ

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ৬:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি নিক্ষেপ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। এসময় বেশ কয়েকজন শিক্ষককে আটক করেছে পুলিশ।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক থেকে সচিবালয়ের দিকে প্রবেশের পথে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- আসাদুজ্জামান (৪৭), ইকবাল হাসান (৪০), মোস্তাকিম (৪৫) ও বাবু (৩৬)।

আহত আসাদুজ্জামান জানান, পূর্ব ঘোষিত শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে গেলে পুলিশ আমাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, পাশাপাশি লাঠিচার্জ চালায়।

পরে আহত অবস্থায় আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে আহত অবস্থায় চার শিক্ষককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

নন-এমপিও শিক্ষকরা জানান, আমরা দীর্ঘদিন ধরে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করে আসছি। বর্তমানে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছি। আমাদের এক দফা দাবি সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে হবে।

প্রসঙ্গত, দীর্ঘ ১৮ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

ভোরের আকাশ/এসএইচ

আন্দোলনশিক্ষকপুলিশজলকামান

শেয়ার করুন: