শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ত্রিমুখী সংঘর্ষে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় সিএনজি অটোরিকশা, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ফুয়াদ হাসান হৃদয় নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। উত্তরা পশ্চিম থানার জসিম উদ্দিন রোড ফ্লাইওভারের ঢালে আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

‎মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে উত্তরার জসিম উদ্দিন রোড ফ্লাইওভারের ঢালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফুয়াদ হাসান হৃদয় নওগাঁর সদর উপজেলার বাসিন্দা ফাইজুর রহমানের ছেলে।

‎প্রত্যক্ষদর্শী রাজীব জানান, সকাল সাড়ে ৬টার দিকে ফ্লাইওভারের ঢালে ত্রিমুখী ওই সংঘর্ষের সময় মোটরসাইকেল চালক ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

‎এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরায় গাড়ি দুর্ঘটনায় আসা মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ভোরের আকাশ/তা.কা

রাজধানীর খবরঢামেকসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: