শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি
হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি

রাজধানীর হাতিরঝিল এলাকায় ‘ডিএল নেটওয়ার্ক সার্ভিস’ নামে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার ওই সময়ে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্ক সার্ভিসের অফিসে প্রবেশ করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি অফিসের ভেতরে থাকা একটি ল্যাপটপে আঘাত করে সেটি ভেদ করে দেয়ালে গিয়ে লাগে। গুলির ঘটনায় অফিসের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হলেও কোনো কর্মী বা উপস্থিত ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্কের অফিসে ঢুকে গুলি করে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

নৈরাজ্যের প্রতিবাদে ৩০ নভেম্বর বিএনপির বিক্ষোভ

তিনি আরও জানান, কেন বা কী উদ্দেশ্যে ওই ইন্টারনেট প্রতিষ্ঠানের অফিসে গুলি করা হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এর আগে, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। ওই সময় প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হয়।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: